| |
| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মাদকদ্রব্য মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের অভিযোগ গঠন শুনানির ২৩ ডিসেম্বর আদালত প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত ।গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই তারিখ ধার্য করেন।গতকাল অভিযোগ গঠন বিষয়ে শুনানীর জন্য দিন ধার্য ছিল। পরীমনি আদালতে হাজির থাকলেও তাঁর পক্ষে সময়ের আবেদন করেন পরীমনি আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। ‘মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। পরবর্তীতে বিশেষ জজ আদালত ১০-এ উপস্থিত হয়ে জানতে পারি মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে বিচারের জন্য স্থানান্তরিত হয়েছে। মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।২০২৫ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে ওই মামলায় বাদীসহ চারজন সাক্ষী আদালতে বিভিন্ন তারিখে সাক্ষ্য দেন। অন্যদিকে মামলাটি বাতিলের জন্য পরীমনি হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে এ মামলায় পুনরায় অভিযোগ গঠন বিষয় শুনানির জন্য নির্দেশ দেন উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলায় আবার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে।২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন।এ মামলায় একই বছর ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ২০২১ সালের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমনি এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন।
|
| |
|
|
|