মােঃ জানে আলম সাকী, ঢাকা।
কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এছাড়া সাতজন মাদকসেবী, চারজন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর "কে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আশিকুল ইসলাম প্রকাশ আশিক (৩২)। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া, তাজুল মুল্লুক সড়ক এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবদুল করিম এবং মাতা জান্নাতুল বকেয়া।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলীর দেওয়া তথ্য অনুযায়ী, আশিকের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাত মাদকসেবী গ্রেপ্তার
অভিযানে মাদক সেবনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—
১. পীর মোহাম্মদ (৪৬), নাইক্ষ্যংছড়ি, বান্দরবান; বর্তমানে পাহাড়তলী, কক্সবাজার।
২. আরিফ (৩০), গোলদিঘির পাড়, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. মো. ইসমাইল (২৫), বৈদ্যঘোনা, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৪. খালিদ করিম প্রকাশ রাহি (২২), ভারুয়াখালী, কক্সবাজার সদর।
৫. মাসুদ হাসান প্রকাশ সুরুজ (২৫), বিজিবি ক্যাম্প, সিকদারপাড়া, কক্সবাজার পৌরসভা।
৬. মো. আব্দুল হালিম (৩৩), লক্ষ্মীপুরের রামগতি; বর্তমানে এন্ডারসন রোডের নিশিতা হোটেল এলাকায় অবস্থানরত।
৭. মো. কাউছার (২২), আওলিয়াবাদ, ইসলামাবাদ ইউনিয়ন, ঈদগাঁও।
ওয়ারেন্টভুক্ত একজন গ্রেপ্তার
গ্রেপ্তার অপর ব্যক্তির নাম তাওহিদ ইসলাম তাসিফ (২৩)। তিনি কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থাকা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্তব্য অপরাধে চারজন গ্রেপ্তার
এছাড়া বিভিন্ন ধর্তব্য অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—
১. জিলানুর রশিদ অন্তু (৩১), জয়দেবপুর, গাজীপুর।
২. মো. আমির (২০), সোনাইছড়ি, জালিয়াপালং ইউনিয়ন, উখিয়া।
৩. মো. জুবাইর (২০), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা; বর্তমানে সুগন্ধা পয়েন্ট এলাকায় অবস্থানরত।
৪. আলাউদ্দিন (১৮), চিলহড়া, উখিয়া, কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ অভিযানে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।