মােঃ জানে আলম সাকী, ঢাকা।
কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) শহরের কলাতলী, খুরুলিয়া ও টার্মিনাল এলাকায় পৃথক তিনটি চেকপোস্টে অভিযান চালিয়ে মোট ১২টি মামলা দায়ের এবং ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল আটক করা হয়।
অভিযানের অংশ হিসেবে কলাতলী চেকপোস্টে দুটি মোটরসাইকেল আটকসহ সাতটি মামলা করা হয়। এ সময় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। খুরুলিয়া চেকপোস্টে দুটি মামলায় ৭ হাজার ৫০০ টাকা এবং টার্মিনাল চেকপোস্টে তিনটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, একই দিনে পরিচালিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন, চোর ও ছিনতাইকারী সন্দেহে তিনজন, পুলিশ আইনের ৩৪ ধারায় ছয়জন এবং পরোয়ানাভুক্ত দুইজন রয়েছেন। এ ছাড়া পৃথক অভিযানে ১১ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, ছিনতাই দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।