শনিবার, অক্টোবর ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থনীতি-ব্যবসা
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ বছর পূর্তি: আস্থা, নিরাপত্তা ও সেবার নতুন অঙ্গীকার
  Date : 11-08-2026

মানবাধিকার খবর :  বিশ্বাস, সততা এবং শরীয়াহ্ সম্মত সেবার অঙ্গীকার নিয়ে সফলতার ১৩ বছর অতিক্রম করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। দীর্ঘ এই যাত্রায় প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন এবং মানসম্মত বীমা সেবা প্রদানে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে।

১৩ বছর পূর্তি উপলক্ষে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক বার্তায় তিনি বলেন, "আমাদের এই দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, স্পন্সর শেয়ারহোল্ডারবৃন্দ, প্রিয় গ্রাহক, বীমা প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, মিডিয়া, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং সর্বস্তরের নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ও আস্থাই আমাদের মূল চালিকাশক্তি।"

তিনি আরও বলেন, "আমরা পূর্ণাঙ্গ শরীয়াহ্ সম্মত জীবন বীমা সেবা, পরিচালনাগত স্বচ্ছতা, আর্থিক নিরাপত্তা এবং সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। আগামী দিনেও সবার ভালোবাসা, আস্থা ও দোয়া সঙ্গে নিয়ে একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যেতে চাই।"

উল্লেখ্য, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার পর থেকেই গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান এবং ইসলামী শরীয়াহ্ মোতাবেক জীবন বীমা সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৩ বছরের এই সফল পথচলাকে স্মরণীয় করে রেখে ভবিষ্যতে আরও আধুনিক ও প্রযুক্তিবান্ধব গ্রাহকসেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 118
  
     অর্থনীতি-ব্যবসা
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ বছর পূর্তি: আস্থা, নিরাপত্তা ও সেবার নতুন অঙ্গীকার
“তরুণী ব্যাংকার ও কর্পোরেট অবদানকারী” সায়েরা বানু ইশা একজন উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী ও সাহসী নারী
কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে সাহসী দম্পতির জুতার কারখানা; হয়েছে কর্মসংস্থানের সুযোগ
প্রাইম ব্যাংক`র চেয়ারম্যান তানজিল চৌধুরী
এনসিসি ব্যাংক: ব্যাংকিংয়ে এক নতুন দিগন্ত
দীর্ঘ ১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
  সর্বশেষ
সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপ কেয়ার
চকরিয়ায় চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
মাল্টায় মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308