শনিবার, আগস্ট ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অন্যান্যদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
  Date : 02-08-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা। 

​বিতর্কিত আত্মজীবনী ‘দ্বিখণ্ডিত’ প্রকাশকে কেন্দ্র করে সহিংসতার কারণে যে শহর ছাড়তে বাধ্য হয়েছিলেন, প্রায় দুই দশক পর আবার সেই কলকাতায় ফিরেছেন ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন।

​আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে নামেন তসলিমা নাসরিন। এ সময় তার পরনে ছিল লাল পাড়ের সাদা শাড়ি; চোখে কালো সানগ্লাস।

​বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তসলিমা বলেন, “খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।”

​কলকাতায় আসার আগে ফেসবুকে এক পোস্টে নিজের ছবি দিয়ে তসলিমা লেখেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।”

​শনিবার কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। আয়োজকেরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অন্যান্যদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

​দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় শুক্রবার বিমানবন্দরে তসলিমাকে স্বাগত জানান।

​ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ২০০৭ সালের সহিংসতার জের ধরে কলকাতা ছাড়ার পর শনিবারের অনুষ্ঠানই হবে এ শহরে তসলিমার জনসম্মুখে প্রথম উপস্থিতি।

​এমন এক সময়ে তার এই প্রত্যাবর্তন ঘটল, যখন গোটা দক্ষিণ এশিয়া জুড়ে বাকস্বাধীনতা এবং নির্বাসিত লেখকদের অবস্থান নিয়ে আবার নতুন করে আলোচনা হচ্ছে।

​তসলিমাকে কলকাতায় আমন্ত্রণ করেছে ‘সেক্যুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’ (এইচআরবিএফএফ) নামে দুটি সংগঠন। আয়োজকেরা বলছেন, মৌলবাদের বিরুদ্ধে তসলিমার দীর্ঘদিনের ‘আপসহীন’ অবস্থান এবং বাকস্বাধীনতার পক্ষে লড়াইয়ের স্বীকৃতিতে তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে।

​১৯৬২ সালে ময়মনসিংহে জন্ম নেওয়া তসলিমা আশির দশকে উদীয়মান কবি হিসেবে বাংলাদেশের সাহিত্যজগতে ‘আলোড়ন’ তুলেছিলেন। কিন্তু লিঙ্গসমতার পক্ষে এবং ধর্মবাদের বিরুদ্ধে লেখালেখির কারণে তাকে রোষানলে পড়তে হয়।

​হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন তসলিমা। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময় বসবাস করার পর ২০০৪ সালে তিনি ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন।

​কিন্তু ২০০৭ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে তসলিমার লেখালেখি নিয়ে সহিংস প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় তিনি কলকাতা ছাড়তে বাধ্য হন।

​এরপর তার কয়েকবার কলকাতায় আসার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কায় অনুষ্ঠান বাতিল হওয়ায় তা আর হয়নি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 22
  
     আন্তর্জাতিক
কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অন্যান্যদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বার্ষিক পূজা ও ভোগ বিতরণ মগরাহাট পশ্চিমে
হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস
ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর
এন আই এ এর জালে প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা
পশ্চিম বাংলার সার্বিক উন্নয়ন নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  সর্বশেষ
​শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন
জুলাই গণ-অভ্যুত্থান: জনপ্রত্যাশা পূরণেই গণতান্ত্রিক রূপান্তরের সাফল্য
রাজধানীর গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
পাকিস্তানে থানায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত এএসআই গ্রেপ্তার; থানার ৭৮ সদস্য সাময়িক বরখাস্ত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308