সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস
  Date : 11-06-2026

মনোয়ার ইমাম, ভারত: গত কয়েক দিন হচ্ছে, পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় রেল স্টেশন থেকে এবং রাস্তার ফুটপাত থেকে বেআইনি হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবং বিভিন্ন যায়গায় এর ফলে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। কলকাতা লাগোয়া যাদবপুর এবং বালিগঞ্জ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট ও দেউলা এবং ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন যায়গায় হকার উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় রেল পুলিশ এবং পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।এর প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে নেমেছে প্রদেশ কংগ্রেস। এদিন কলকাতার বিভিন্ন যায়গায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং লালবাজার অভিযান কর্মসূচি পালন করে গ্রেপ্তার বরন করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার ও আশুতোষ চ্যাটার্জী ও রোহন মিত্র এবং প্রদীপ বোসাক এবং মহম্মদ ইমরান এবং মহম্মদ নাদিম আহমেদ এবং মিলটন রসিদ এবং বীরভূম জেলার জাতীয় কংগ্রেস এর নেতা এবং সাবেক এম পি শ্রী অভিজিৎ মুখার্জি সহ অন্যান্য প্রদেশ এবং জেলা ভারতের জাতীয় কংগ্রেস এর নেতৃত্বে। একইসঙ্গে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় হকার উচ্ছেদ এবং নিট ও ট্রেড কেলেঙ্কারি ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বামফ্রন্টের নেতৃবৃন্দ।গত পরশু দিন কলকাতার যাদবপুর রেলওয়ে স্টেশনে হকার উচ্ছেদ এর প্রতিবাদ করতে গিয়ে রেল পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটে যায় প্রবীণ বামফ্রন্টের নেতা ও সাবেক লোকসভার সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী সুজন চক্রবর্তী সহ অন্যান্য বামফ্রন্টের নেতা কর্মীরা।।

আজও প্রবল বৃষ্টি কে উপেক্ষা করে রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর নেতৃবৃন্দ।।



সংবাদটি পড়া হয়েছে মোট : 133
  
     আন্তর্জাতিক
যোগী রাজ্যের হর ঘর তেরেঙ্গা যাত্রা কর্মসূচি পালন করলেন মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ
কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অন্যান্যদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বার্ষিক পূজা ও ভোগ বিতরণ মগরাহাট পশ্চিমে
হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস
ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর
এন আই এ এর জালে প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা
  সর্বশেষ
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামী দুলালের মৃত্যুদণ্ড
মামলা করেও নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: সাতক্ষীরায় আইনমন্ত্রী
আইনমন্ত্রীর সঙ্গে সাতক্ষীরা প্রেসক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308