| |
| শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বার্ষিক পূজা ও ভোগ বিতরণ মগরাহাট পশ্চিমে |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মনোয়ার ইমাম : আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের বিজেপি নেতা ও মগরাহাট পশ্চিমের প্রার্থী শ্রী গৌর সুন্দর ঘোষ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি র সাংগঠনিক সহ সভাপতি শ্রী গৌর ঘোষ তত্ত্বাবধানে শ্রী শ্রী পঞ্চানন ঠাকুরের বার্ষিক পূজা ও ভোগ বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ভোগ বিতরণ করা হয়।প্রতি বছরের ন্যায় এই বছরও মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানটি পরিচালনা করেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি র সাংগঠনিক কমিটির সম্পাদক শ্রী গৌর সুন্দর ঘোষ বলেন যে আমরা সাধারণ মানুষের মধ্যে ভাতৃত্ব বৃদ্ধি করতে সকল মানুষের জন্য আমরা এই ঠাকুর শ্রী শ্রী পঞ্চানন ঠাকুরের বার্ষিক পূজা ও ভোগ বিতরণ অনুষ্ঠান করা হয়।আগমী দিনে ভারত মাতার মঙ্গল কামনা এবং পশ্চিম বাংলার বিজেপি সরকারের মঙ্গল কামনা করে ঠাকুর শ্রী শ্রী পঞ্চানন কাছে প্রার্থনা করা হয়। সেই সঙ্গে আগামী দিনে ভারত সহ পশ্চিম বাংলার বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রার্থনা করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের শুভেচ্ছা ও শুভকামনা জানান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি সাংগঠনিক কমিটির সম্পাদক ও মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ।।
|
| |
|
|
|