মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
এন আই এ এর জালে প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা
  Date : 06-06-2026

মনোয়ার ইমাম, কলকাতা: গতকাল গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতা লাগোয়া আই টি সি সোনার বাংলা হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক ক্যানিং পূর্ব এর বিধায়ক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান এবং তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা কে। দুই দিন ফেরার থাকার পর এন আই এ পক্ষ থেকে শওকত মোল্লা কে ফেরার ঘোষণা করা হয়। ঠিক তার চব্বিশ ঘণ্টা পর কলকাতা লাগোয়া আই টি সি সোনার বাংলা হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।গত বিধান সভা নির্বাচনের সময় ভাঙড় বিধান সভা এলাকায় বামুনিয়া এলাকায় একটি বিস্ফোরণ এর ঘটনায় এক ব্যক্তি নিহত হয়। সেই ঘটনার পর এন আই এ তদন্ত শুরু করেন। এবং এই ঘটনার পর পশ্চিম বাংলার তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ক্যানিং পূর্ব এর বিধায়ক এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা র নাম জড়িয়ে পড়ে। বিগত বিধান সভার নির্বাচনে তিনি ভাঙড় বিধান সভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে পশ্চিম বাংলার আই এস এফ দলের প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকীর কাছে হেরে যায়। এবং সেখান থেকে তার বিরুদ্ধে বিভিন্ন কেসের তদন্ত শুরু হয়। এবং ক্যানিং পূর্ব এর অন্তর্ভুক্ত মৌখালি এলাকায় প্রায় কয়েক হাজার বিঘা মাতলা নদীর চর কে অধিগ্রহণ করে এবং কৃষকের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে একটি বিশাল রিসর্ট বানায় তিনি তার তার ছেলে। বিগত কয়েক বছরে তিনি কি ভাবে কোটি কোটি টাকা র মালিক হয়েছেন তা খতিয়ে দেখছেন ইডি ও সি বি আই এবং এন আই এ এর তদন্ত কারি আধিকারিকরা। শওকত মোল্লা র মতো প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। সেই আয় বহির্ভূত সম্পদ ও বেআইনি নদীর চর বুঝিয়ে রিসর্ট বানানো এবং এলাকায় গুন্ডামি ও বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও হামলা এবং অত্যাচার এর ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য পীরজাদা নওশাদ সিদ্দিকী। তবে তাকে কি ভাবে ধরা হয়েছে তা পস্ট করে দিয়েছে তার মেয়ে সাবানা শওকত মোল্লা ও তার পরিবারের সদস্যরা।তারা বলেন যে শওকাত মোল্লা নিজে থেকেই এন আই এ কাছে আত্মসমর্পণ করেছে।এই আই এ আধিকারিকরা শওকাত মোল্লা কে নিজেদের হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছেন।।



সংবাদটি পড়া হয়েছে মোট : 128
  
     আন্তর্জাতিক
যোগী রাজ্যের হর ঘর তেরেঙ্গা যাত্রা কর্মসূচি পালন করলেন মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ
কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অন্যান্যদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বার্ষিক পূজা ও ভোগ বিতরণ মগরাহাট পশ্চিমে
হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস
ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর
এন আই এ এর জালে প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা
  সর্বশেষ
সাতক্ষীরার সীমান্তে ৩৩ বিজিবি’র বিশেষ অভিযান প্রায় ১৩ লাখ টাকার চোরাচালানি মালামাল ও মাদক জব্দ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308