শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরায় ৫০০ অতিথির ভোজ পণ্ড: বাল্যবিয়ে বন্ধ, চাচাকে জরিমানা, মেয়ে নিয়ে পালালেন বাবা-মা
  Date : 24-10-2026

মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরাঃ-  সাতক্ষীরার তালা উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের বিশাল আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। প্রায় ৫০০ অতিথির ভোজের আয়োজনের মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গাবতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের খবর পেয়ে কিশোরী মেয়েকে নিয়ে তার বাবা-মা পালিয়ে গেছেন। অন্যদিকে, কনেবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া বরযাত্রীবাহী গাড়িও মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। এ ঘটনায় বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কিশোরীর চাচাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরঘাটা গাবতলা এলাকার গরু ব্যবসায়ী বজলুর রহমানের ১৬ বছর বয়সী কিশোরী মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এ উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ প্রায় ৫০০ অতিথিকে দাওয়াত করা হয়। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এই বাল্যবিয়ের খবর পান সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়।
শুক্রবার দুপুরে কনেবাড়িতে যখন অতিথিদের খাওয়াদাওয়া চলছিল, তখন সেখানে প্রথম দফায় অভিযান চালাতে যান অধিদপ্তরের প্রতিনিধিরা। এ সময় স্থানীয় কিছু লোক তাদের অবরুদ্ধ করার চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছোটেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল।



সংবাদটি পড়া হয়েছে মোট : 8
  
     সারাদেশ
সাতক্ষীরায় ৫০০ অতিথির ভোজ পণ্ড: বাল্যবিয়ে বন্ধ, চাচাকে জরিমানা, মেয়ে নিয়ে পালালেন বাবা-মা
কক্সবাজারের ঈদগাঁওতে এসআরবি-১৫-এর বিশেষ অভিযান: পিকআপে লুকানো ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ ১৮ আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ ১৮ আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
মেজর সিনহা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার কবে? ছয় বছর পেরিয়েও বিচারপ্রক্রিয়ার শেষ ধাপের অপেক্ষা
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৩৫৪ জন গ্রেপ্তার
  সর্বশেষ
সাতক্ষীরায় ৫০০ অতিথির ভোজ পণ্ড: বাল্যবিয়ে বন্ধ, চাচাকে জরিমানা, মেয়ে নিয়ে পালালেন বাবা-মা
কক্সবাজারের ঈদগাঁওতে এসআরবি-১৫-এর বিশেষ অভিযান: পিকআপে লুকানো ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ ১৮ আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ ১৮ আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308