বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫
  Date : 05-11-2026

মাদক সেবনের অভিযোগে ১০ জন, ধর্তব্য অপরাধে ৩ জন, পরোয়ানাভুক্ত ১ জন ও নিয়মিত মামলার ১ আসামি গ্রেপ্তার

মােঃ জানে আলম সাকী, ঢাকা : কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পরিচালিত পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সর্বমোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাদক সেবনের অভিযোগে ১০ জন, ধর্তব্য অপরাধে ৩ জন, আদালতের পরোয়ানাভুক্ত ১ জন এবং পূর্বের নিয়মিত মামলায় ১ জন।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

১. মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১০ জন:

১. মোঃ রফিক (২৩), পিতা- মৃত কামাল, সাং- ঘোনারপাড়া, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর।

২. নুরুল আমিন (২৮), পিতা- মোহাম্মদ ইউনুস, সাং- এসএম পাড়া, আলীর জাহাল, ৫ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর।

৩. রহিম উল্লাহ (২০), পিতা- মোঃ হোসেন, সাং- এসএম পাড়া, আলীর জাহাল, ৫ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর।

৪. আনোয়ার হোসেন (২০), পিতা- মৃত রশিদ আহম্মদ, সাং- মহসিনিয়া পাড়া, ৭ নম্বর ওয়ার্ড, পিএমখালী।

৫. মোঃ আইয়ুব (২২), পিতা- হায়দার আলী, সাং- মহসিনিয়া পাড়া, ৭ নম্বর ওয়ার্ড, পিএমখালী।

৬. জসিম উদ্দিন (২৪), পিতা- রমিজ, সাং- মহসিনিয়া পাড়া, ৭ নম্বর ওয়ার্ড, পিএমখালী।

৭. রিয়াজ উদ্দিন (১৯), পিতা- মোহাম্মদ নবী, সাং- মহসিনিয়া পাড়া, ৭ নম্বর ওয়ার্ড, পিএমখালী।

৮. ছৈয়দুর রহমান (৪০), পিতা- মৃত মুক্তল হোসেন, সাং- ছনখোলা, পিএমখালী।

৯. মোঃ আনিছুর রহমান, পিতা- নূরুল হক, সাং- মধ্যম ধাউনখালী, পিএমখালী।

১০. তন্ময় কান্তি দাশ (১১), পিতা- সুজিত দাশ, সাং- হিন্দুপাড়া, ইসলামাবাদ, ঈদগাঁও।

২. ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ৩ জন:

১. শফি আলম (২৮), পিতা- মৃত মোঃ ইলিয়াছ, সাং- সাহিত্যিকা পল্লী, সিটি কলেজ, ৬ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

২. মোঃ আরমান (৩০), পিতা- আব্দুল মতলব, সাং- দক্ষিণ পাহাড়তলী, ইসলামপুর, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৩. মোঃ শরীফ (২৫), পিতা- মোঃ কামাল, সাং- মোহাজের পাড়া, ১০ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শেখ মােঃ আলী  " মানবাধিকার খবর"কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া শফি আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০২৩ সালের ৯ জানুয়ারি দায়ের করা এফআইআর নং-২০, জিআর নং-২০, দণ্ডবিধির ৩৯৬ ধারায় মামলা রয়েছে।

অন্যদিকে, মোঃ শরীফের বিরুদ্ধে ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি কক্সবাজার সদর থানায় দায়ের করা এফআইআর নং-২৫/১০৮, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে।

৩. পরোয়ানাভুক্ত আসামি ১ জন:

মামুনর রশিদ, পিতা- মৃত সিরাজুল ইসলাম, স্থায়ী ঠিকানা- মাইদ্দার বাপের বাড়ি, এওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা- নিত্যদিন মাহী ফ্যাশন, এন্ডারসন রোড, কৃষি অফিসের পাশে, গোলজার মার্কেট, কক্সবাজার সদর।

৪. পূর্বের মামলায় গ্রেপ্তার ১ জন:

হাসানুল ইসলাম মুরাদ (৩৫), পিতা- সিরাজুল ইসলাম, মাতা- মোবাচ্ছেরা খানম, সাং- মধ্যম বাহারছড়া, ১০ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ বিশেষ অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শহর ও ইউনিয়ন পর্যায়ে অপরাধ দমনে পুলিশের তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 32
  
     সারাদেশ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫
ব্রহ্মপুত্রের তীরে ২০০ বছরের জমজমাট মাছের হাট
তাহসিফের মৃত্যুর ঘটনায় নতুন মোড়: বন্ধু দ্বীপের ভূমিকা নিয়ে বাড়ছে প্রশ্ন, গ্রেপ্তারের পর সামনে আসতে পারে অজানা তথ্য!
তাহসিফের মৃত্যুর আগের রাতে টঙ্গীর মাজার বস্তিতে তিন নারীর সঙ্গে কী ঘটেছিল? আট সিসিটিভি ফুটেজে মিলছে রহস্যজনক তথ্য, মুঠোফোনের খুদেবার্তা ঘিরে নতুন প্রশ্ন
আখাউড়া উপজেলা সমিতির ৫৮ সদস্যের নতুন কমিটি, সভাপতি শাহজাদা, সম্পাদক রমজান, সাংগঠনিক জুয়েল
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৫ আসামি গ্রেপ্তার
  সর্বশেষ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫
ব্রহ্মপুত্রের তীরে ২০০ বছরের জমজমাট মাছের হাট
তাহসিফের মৃত্যুর ঘটনায় নতুন মোড়: বন্ধু দ্বীপের ভূমিকা নিয়ে বাড়ছে প্রশ্ন, গ্রেপ্তারের পর সামনে আসতে পারে অজানা তথ্য!
তাহসিফের মৃত্যুর আগের রাতে টঙ্গীর মাজার বস্তিতে তিন নারীর সঙ্গে কী ঘটেছিল? আট সিসিটিভি ফুটেজে মিলছে রহস্যজনক তথ্য, মুঠোফোনের খুদেবার্তা ঘিরে নতুন প্রশ্ন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308