| |
| ডায়মন্ড হারবার মহাকুমা র দেউলা ঘটকপুর রিক্সা ভ্যান ইউনিয়নের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মনোয়ার ইমাম কলকাতা : আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহাকুমা র মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর অধীনে দেউলা ঘটকপুর রিক্সা ভ্যান ইউনিয়নের সভাপতি ও তার কর্মধক্ষ্য দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সবর হয়েছে এই রুটের কয়েক শত ভ্যান ও রিক্সা চালক। তাদের দাবি যে বহু কস্ট করে এই ভ্যান ও রিক্সা চালক ইউনিয়ন করা হয়, বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। বিগত তৃনমূল কংগ্রেস সরকারের আমলে আমরা গরীব ভ্যান ও রিক্সা চালক মিলে এই তৃনমূল কংগ্রেস পরিচালিত ভ্যান রিক্সা ইউনিয়ন চালু করি। এবং যাতে সচ্ছ্যতা নিয়ে আসা যায়। এবং গতবছর পালা বদল হতে এই ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব পালন করেন তৃণমূল কংগ্রেসের নেতা ময়মুর হোসেন লস্কর এবং তার কিছু সহযোগি । এরপর দীর্ঘ ধরে এই ইউনিয়ন পরিচালিত হওয়ার কারণে গরীব ভ্যান ও রিক্সা চালক এর কাছ থেকে টাকা তোলা শুরু হয় রুটে ভ্যান ও রিক্সা চালাবার জন্য। কিন্তু দীর্ঘদিন ধরে এই ইউনিয়ন তার ইউনিয়নের সাথীদের কাছ থেকে টাকা পয়সার হিসাব নিকাশ না দেওয়ার জন্য এবার এই ইউনিয়ন পরিচালনা কমিটির বিরুদ্ধে আর্থিক দুর্নিতির অভিযোগ আনলেন দেউলা ঘটকপুর রিক্সা ভ্যান ইউনিয়নের সদস্যরা। তাদের বর্তমান নেতা ছট্টু মোল্লা বলেন এই রুটের কয়েক জন ভ্যান রিক্সা চালক এর কাছ থেকে হাজার হাজার টাকা তোলা হয়েছে রুটে গাড়ি চালাবার জন্য ছাড়পত্র দেবার জন্য। কিন্তু সেই কাজ আজ পর্যন্ত হয়নি।তাই সাধারণ গরীব ভ্যান রিক্সা চালক এর প্রতিনিধিরাই দলবদ্ধ হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। তাদের দাবি অবিলম্বে দুর্নিতির সাথে জড়িত ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের বহিস্কার করতে হবে। এবং ভ্যান রিক্সা চালক ইউনিয়ন এর জমানো টাকা এবং গরীব ভ্যান ও রিক্সা চালকদের কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিতে হবে। ওরা ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ওসি কে স্বারক লিপি প্রদান করবে বলে জানিয়েছেন।।
|
| |
|
|
|