বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
তৃণমূল কংগ্রেস এর নেতা ও পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সাবেক মন্ত্রীর
  Date : 17-05-2026

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম : পশ্চিম বাংলার বিধান সভার সাবেক মাদ্রাসা ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা নিজের দলের একশ্রেণীর নেতা ও কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি র অভিযোগ আনলেন। সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল ও সাবেক ডায়মন্ড হারবার মহাকুমা র এস ডি পি ও শ্রী মিতুন কুমার দের বিরুদ্ধে তোলাবাজি ও তৃনমূল কংগ্রেসের সৎ নেতা ও কর্মীদের বিরুদ্ধে মামলা এবং নির্যাতনের অভিযোগেই তুললেন। মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বলেন যে তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতি করে আসছেন।১৯৭২,সাল থেকে ছাত্র রাজনীতি সাথে যুক্ত ছিলেন। এবং ভারতের জাতীয় কংগ্রেস এর প্রধান ছিলেন। পরবর্তী সময়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সাথে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। এবং মগরাহাট পশ্চিম থেকে তিন তিন বার বিধায়ক ও মন্ত্রী ছিলেন। তিনি বলেন তৃনমূল কংগ্রেস বর্তমান নেতা ও কর্মীদের তোলাবাজি ও অতিরিক্ত পুলিশ এর উপর নির্ভরশীল হওয়ার জন্য দলের এই দুর্দশা। তিনি বলেন গত পঞ্চায়েত নির্বাচনে মগরাহাট পশ্চিমের পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি র সমর্থনে এবং মগরাহাট পশ্চিমের একশ্রেণীর তোলাবাজ নেতা ও সাবেক ডায়মন্ড হারবার মহাকুমা র এস ডি পি ও নেতৃত্ব লাখ লাখ টাকা র বিনিময়ে দলীয় টিকিট বিক্রি করা হয়েছে।যার নেতৃত্বে ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে। সেই সঙ্গে তিনি তৃনমূল কংগ্রেসের সৎ দলীয় নেতা ও কর্মীদের উপর জুলুম ও নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছে।এর প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি দেওয়া হয়েছে। বর্তমান সরকারের আমলে তার প্রতিকার চাইছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র কাছে। তিনি ইতিমধ্যে লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র কাছে এই সমস্ত তোলাবাজ তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মী এবং সাবেক ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে র বিরুদ্ধে তোলাবাজি ও অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড তৃনমূল কংগ্রেসের হয়ে করেছেন তার তদন্ত করার আহ্বান জানিয়েছেন। এবং মগরাহাট পশ্চিমের ব্লক এর অধীনে বহু পঞ্চায়েত সদস্যরা পশ্চিম বাংলা সরকারের দেওয়া গরীব মানুষের ঘরের টাকা জোর করে হাজার হাজার টাকা তোলাবাজি করে নিয়েছে তার তদন্ত করার জন্য অনুরোধ করেছেন। যাতে প্রকৃত অর্থে দোষীরা শাস্তি পায় তা নিশ্চিত করতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী র হস্তক্ষেপ কামনা করেছেন।।



সংবাদটি পড়া হয়েছে মোট : 66
  
  সর্বশেষ
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
এনসিপি সমাবেশে বোমা বিস্ফোরণের মামলায় দুই জন রিমান্ডে
শিশুকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনের প্রাণদণ্ড দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
ব্রহ্মপুত্রের ভয়াল ভাঙনে রৌমারীতে ১৬০ পরিবার নিঃস্ব, স্থায়ী তীর সংরক্ষণের দাবি স্থানীয়দের

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308