| |
| নয়াপাড়া ক্যাম্প থেকে নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মােঃ জানে আলম সাকী,ঢাকা:- কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া ১৬ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের অধীন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ টিম।শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া কিশোরীকে ক্যাম্পে নিয়ে এসে ক্যাম্প কমিটি ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।উদ্ধার হওয়া কিশোরীর নাম সালিমা (১৬)। সে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের ৭১৪ নম্বর শেডের ১ নম্বর কক্ষে পরিবারের সঙ্গে বসবাস করে। তার বাবার নাম নুরুল আলম এবং মায়ের নাম সাবেকুর নাহার।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সালিমা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। পরে বিষয়টি নয়াপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যদের অবহিত করা হয়।নিখোঁজ কিশোরীকে উদ্ধারে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ১৬ এপিবিএন, টেকনাফ, কক্সবাজারের অধীন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ টিম বিভিন্ন স্থানে অনুসন্ধান ও অভিযান শুরু করে।এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সেখানে নিখোঁজ কিশোরী সালিমার সন্ধান পাওয়া যায়। পরে তাকে নিরাপদে উদ্ধার করে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কিশোরীকে ক্যাম্প কমিটি ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ ঘটনায় নিখোঁজ এক রোহিঙ্গা কিশোরীকে সফলভাবে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কিশোরী কীভাবে ওই পাহাড়সংলগ্ন ঘরে পৌঁছেছিল এবং নিখোঁজ হওয়ার পেছনে কোনো কারণ ছিল কি না—সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
|
| |
|
|
|