| |
| চুরি যাওয়া নগদ ৪,৮৩০ টাকা ও ২টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মােঃ জানে আলম সাকী, ঢাকা:- ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ তৎপরতায় চুরি হয়ে যাওয়া নগদ ৪ হাজার ৮৩০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন সূত্রে জানা যায়, কক্সবাজারে পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চুরি হয়ে যাওয়া নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।উদ্ধারকৃত নগদ টাকা ও মোবাইল ফোনের প্রকৃত মালিক মোঃ তানভীর (২৮)। তিনি ফেনী জেলার পরশুরাম থানার চন্দনা এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ তাজুল ইসলাম চৌধুরী।পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত নগদ ৪,৮৩০ টাকা এবং ২টি মোবাইল ফোন প্রকৃত মালিক মোঃ তানবীরের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে জিডি নং-১১, তারিখ: ০১/১০/২০২৬-এর ভিত্তিতে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।উদ্ধারকৃত মালামাল ফিরে পেয়ে মোঃ তানবীর ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পর্যটকদের নিরাপত্তা ও তাদের সম্পদের সুরক্ষায় ট্যুরিস্ট পুলিশের এমন কার্যক্রম পর্যটন নগরী কক্সবাজারে নিরাপদ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
|
| |
|
|
|