রবিবার, অক্টোবর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খানের হাতে ‘পাক্ষিক পেকুয়া’র চলতি সংখ্যা
  Date : 04-10-2026

মোঃ জানে আলম সাকী, ঢাকা:-  পেকুয়া থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা ‘পাক্ষিক পেকুয়া’র চলতি সংখ্যা মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব রাশেদ খানের হাতে তুলে দেওয়া হয়েছে।
পেকুয়া থেকে নিয়মিত প্রকাশিত একমাত্র পত্রিকা ‘পাক্ষিক পেকুয়া’-এর চলতি সংখ্যা মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব রাশেদ খান-এর হাতে তুলে দিতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে পাক্ষিক পেকুয়া পরিবার।

সম্প্রতি সৌজন্য সাক্ষাতের সময় পত্রিকাটির চলতি সংখ্যা তাঁর হাতে তুলে দেওয়া হয়। এ সময় পত্রিকার প্রকাশনা, স্থানীয় সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক এবং পেকুয়ার গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।

পেকুয়ার মানুষের কথা, এলাকার সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক কর্মকাণ্ডসহ স্থানীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় পাঠকের সামনে তুলে ধরার লক্ষ্যেই ‘পাক্ষিক পেকুয়া’ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

পত্রিকার চলতি সংখ্যা মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবের হাতে তুলে দিতে পারাকে ‘পাক্ষিক পেকুয়া’ পরিবারের জন্য একটি আনন্দের ও স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাক্ষিক পেকুয়া পরিবার আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ ও স্থানীয় মানুষের কথা তুলে ধরে পেকুয়ার গণমাধ্যম অঙ্গনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 18
  
  সর্বশেষ
সাবেক সিইসি কাজী আউয়াল গার্মেন্ট কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার
নয়াপাড়া ক্যাম্প থেকে নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খানের হাতে ‘পাক্ষিক পেকুয়া’র চলতি সংখ্যা
২১ বছর পর এসআরবি-১৫-এর হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308