রবিবার, অক্টোবর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
২১ বছর পর এসআরবি-১৫-এর হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  Date : 04-10-2026

মােঃজানে আলম সাকী, ঢাকা:-  চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানার একটি চোরাচালান মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দী,র্ঘ ২১ বছর ধরে পলাতক আসামি মামুন রশিদ (৪০)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।গত ২ অক্টোবর ২০২৬ তারিখ রাতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার আনু ফকির দোকান বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর এসআরবি-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার আনু ফকির দোকান বাজার এলাকায় একজন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি অবস্থান করছেন।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওইদিন রাত আনুমানিক ৮টার দিকে সাতকানিয়া পৌরসভার আনু ফকির দোকান বাজার এলাকার বাসু দাশের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি মামুন রশিদ (৪০)-কে আটক করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত মামুন রশিদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৭নং মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা এলাকার মৃত জাগির হোসেনের ছেলে।চোরাচালান মামলায় ৫ বছরের কারাদণ্ড মামলার বিবরণী অনুযায়ী, সিএমপির পতেঙ্গা মডেল থানায় দায়ের করা একটি চোরাচালান মামলায় বিজ্ঞ আদালত মামুন রশিদকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে দীর্ঘ প্রায় ২১ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি।দীর্ঘদিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-১৫-এর আভিযানিক দল।সাতকানিয়া থানায় হস্তান্তর গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন রশিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 18
  
  সর্বশেষ
সাবেক সিইসি কাজী আউয়াল গার্মেন্ট কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার
নয়াপাড়া ক্যাম্প থেকে নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খানের হাতে ‘পাক্ষিক পেকুয়া’র চলতি সংখ্যা
২১ বছর পর এসআরবি-১৫-এর হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308