রবিবার, অক্টোবর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
৪৯তম বিসিএস (বিশেষ)-এ মেধাক্রম ১: প্রথম শ্রেণির কর্মকর্তা হলেন চকরিয়ার মোহাম্মদ তাসিন সালমান
  Date : 04-10-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সাফল্য অর্জন করে প্রজাতন্ত্রের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত হয়েছেন কক্সবাজারের চকরিয়ার কৃতী সন্তান মোহাম্মদ তাসিন সালমান।তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক (ইংরেজি) পদে নিয়োগের জন্য গেজেটভুক্ত হয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি এই বিসিএসে মেধাক্রমে ১ম স্থান অর্জন করেছেন।মোহাম্মদ তাসিন সালমান চকরিয়ার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব সেলিম উল্লাহ বি.এ. (অনার্স), এম.এ.-এর সুযোগ্য পুত্র। সেলিম উল্লাহ চকরিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি, চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং চকরিয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।ছেলের এই অসামান্য সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। মেধাক্রমে প্রথম হয়ে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করায় চকরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।শিক্ষাজীবনে মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের ধারাবাহিকতা বজায় রেখে মোহাম্মদ তাসিন সালমান এই সাফল্য অর্জন করেছেন। তার এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, চকরিয়ার শিক্ষাঙ্গন ও তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে।নতুন দায়িত্বে তিনি একজন শিক্ষক হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তার জ্ঞান, মেধা, সততা ও দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত করার পাশাপাশি জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবেন—এমন আশাবাদও ব্যক্ত করা হয়েছে।মোহাম্মদ তাসিন সালমানের এই গৌরবময় অর্জনের জন্য ‘মানবাধিকার খবর’-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার কর্মজীবন সফল, সুন্দর ও গৌরবময় হোক—এই প্রত্যাশা রইল।



সংবাদটি পড়া হয়েছে মোট : 37
  
  সর্বশেষ
সাবেক সিইসি কাজী আউয়াল গার্মেন্ট কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার
নয়াপাড়া ক্যাম্প থেকে নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খানের হাতে ‘পাক্ষিক পেকুয়া’র চলতি সংখ্যা
২১ বছর পর এসআরবি-১৫-এর হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308