শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে জমকালো আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন
  Date : 26-09-2026

​মােঃজানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে আনন্দঘন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

​শনিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৬) কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড় ও পুলিশের সদস্যরা অংশ নিচ্ছেন, যা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম বড় মাধ্যম। কমিউনিটি পুলিশের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে কাবাডি খেলাকে আরও জনপ্রিয় করবে।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিন অর্থাৎ আগামীকাল ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামবে এই বিশেষ চ্যাম্পিয়নশিপের।

​অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 21
  
  সর্বশেষ
কক্সবাজারে জমকালো আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন
আনুষ্ঠানিকভাবে পিপিএম (সেবা) পদক গ্রহণ করলেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান
বিড়ালের মৃত্যুতে বিএসিসি মালিকসহ দুই চিকিৎসককে লিগ্যাল নোটিশ
কক্সবাজারে চোরাই মালামালসহ ২ জন গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308