মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভার বিভিন্ন এলাকা ও ইউনিয়নে অভিযান চালিয়ে মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় চুরি, ছিনতাই এবং মাদক প্রতিরোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে— ৫ জন চোর ও ছিনতাইকারী, ৪ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদক সেবনকারী, ১ জন ধর্তব্য অপরাধে জড়িত ব্যক্তি এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃত আসামিদের বিবরণ:
চোর ও ছিনতাইকারী (৫ জন):
১. রবিউল হাসান (২৭), পিতা- আনোয়ার হোসেন আনু, সাং- দক্ষিণ কলাতলী, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. আনোয়ার হোসেন আনু (৪৮), পিতা- মৃত মোহাম্মদ কালু, সাং- দক্ষিণ কলাতলী, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. মোঃ ইমরুল (২৫), পিতা- নজির আহমদ, সাং- খুরুশকুল, ৮ নং ওয়ার্ড, খুরুশকুল ইউপি।
৪. জাহাঙ্গীর আলম (৫৫), পিতা- মৃত মুন্সি মিয়া, সাং- ঝাউতলা গাড়ির মাঠ, ১১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা (স্থায়ী: বরুলিয়া, পটিয়া, চট্টগ্রাম)।
৫. মোঃ শাকিল (১৯), পিতা- মোঃ বেলাল, সাং- ঝাউতলা গাড়ির মাঠ, ১১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
মাদক ব্যবসায়ী (৪ জন):
১. মোঃ আরাফাত (২৫), পিতা- আলী আকবর, সাং- টুয়াংগেকাটা, ১ নং ওয়ার্ড, খুিনয়াপালং ইউপি, রামু।
২. মোঃ আক্তার কামাল (২০), পিতা- হাসমত আলী, সাং- টংয়ের ডোবা, ২ নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউপি, রামু।
৩. মোঃ আমির হোসেন (৫৮), পিতা- মৃত আবুল বশর, সাং- উত্তর নুনিয়ারছড়া, ২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৪. মোহাম্মদ রাজু (২০), পিতা- মৃত আব্দুস সালাম, সাং- টেকপাড়া, ৪ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
মাদক সেবনকারী (৩ জন):
১. আব্দুস সালাম (৫০), পিতা- মৃত গোলাম বারী, সাং- বৈদ্যঘোনা, ৮ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. আব্দুল্লাহ আল মামুন (২২), পিতা- আনো মিয়া সিকদার, সাং- সিকদার পাড়া, ১ নং ওয়ার্ড, ঈদগাহ।
৩. মোঃ শাহ আলম (৪০), পিতা- মৃত মোঃ মমতাজ, সাং- নতুন বাহারছড়া, ৩ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার (১ জন):
১. নুর মোহাম্মদ প্রকাশ কালু (২১), পিতা- মোঃ আনোয়ার হোসেন, বর্তমান সাং- সমিতি পাড়া (রফিক মেম্বারের ভাড়াটিয়া), ১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা (স্থায়ী: কোনাখালী, চকরিয়া)।
ওয়ারেন্টভুক্ত আসামি (১ জন):
১. মোঃ কায়ছার, পিতা- আব্দু রশীদ, সাং- উত্তর রুমালিয়ারছড়া পশ্চিম, কক্সবাজার পৌরসভা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আলী বিষয়টি"মানবাধিকার খবর "কে নিশ্চিত করেছেন। তিনি জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।