মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ দুই আসামীকে গ্রেফতার করেছে।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১:০০ ঘটিকায় কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের ঝাউতলা গাড়ির মাঠ সংলগ্ন জনৈক শহিদের ভাঙ্গারী দোকানে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর " কে জানান , গোপন সংবাদের ভিত্তিতে চোর সরবরাহকৃত মালামাল ক্রয়-বিক্রয়ের সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:
১. জাহাঙ্গীর আলম (৫৫)
২. মোঃ শাকিল (১৯)
উদ্ধারকৃত চোরাই মালামাল:
- ১টি পানির টিউবওয়েল (পানির কল)
- ১০৫ ফিট ইলেকট্রিক ক্যাবল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।