মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার পৌরসভায় এক বিশেষ অভিযান চালিয়ে ২৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ পূর্ব টেকপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে জানান , পুলিশ পরিদর্শক (অপারেশন) শোভনের নেতৃত্বে এবং স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ পূর্ব টেকপাড়ায় নৈশকালীন ডিউটিরত মোবাইল-২, মোবাইল-৩ ও বিশেষ ডিউটি টিম অভিযানটি পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে নম্বরপ্লেটবিহীন একটি সিএনজি যোগে পালানোর সময় ২৪০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. আরাফাত (২৫), পিতা- আলী আকবর, মাতা- বাহার খাতুন; সাং- টুয়াংগেকাটা (আলী আকবরের বাড়ী), ১ নং ওয়ার্ড, খুনিয়াপালং, রামু, কক্সবাজার।
২. মোঃ আক্তার কামাল (২০), পিতা- হাসমত আলী, মাতা- খুরশিদা বেগম; সাং- টংয়ের ডোবা (হাসমত আলীর বাড়ী), ২ নং ওয়ার্ড, খুনিয়াপালং, রামু, কক্সবাজার।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে নিশ্চিত করেছে।