শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আনুষ্ঠানিকভাবে পিপিএম (সেবা) পদক গ্রহণ করলেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান
  Date : 26-09-2026

​মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান (পিপিএম) আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী পিপিএম (সেবা) পদক। ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত `পুলিশ সপ্তাহ ২০২৬ পদক প্রদান অনুষ্ঠান`-এ তাঁকে এই রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়।

​উক্ত জমকালো ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ। প্রধান অতিথির উপস্থিতিতে কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব এবং সাহসিকতাপূর্ণ সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের হাতে এই পিপিএম (সেবা) পদক তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপারের এই অর্জনে কক্সবাজার জেলা পুলিশের সকল সদস্য এবং স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 43
  
  সর্বশেষ
আনুষ্ঠানিকভাবে পিপিএম (সেবা) পদক গ্রহণ করলেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান
বিড়ালের মৃত্যুতে বিএসিসি মালিকসহ দুই চিকিৎসককে লিগ্যাল নোটিশ
কক্সবাজারে চোরাই মালামালসহ ২ জন গ্রেফতার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ আসামিকে গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308