বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
এনবিআর সাবেক চেয়ারম্যান মুনীম ও প্রথম সচিব তাজুলের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
  Date : 23-09-2026

আদালত প্রতিবেদকঃ-   জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব তাজুল ইসলামের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত।গত মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ আবেদন করেন।তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।বুধবার  বিষয়টি নিশ্চিত করেন দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম।আবেদনে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দুই সদস্যের টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে ওই দুই ব্যক্তির বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আবেদনে আরো  উল্লেখ করেন যে, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ অবস্থায় অনুসন্ধান শেষ হওয়ার আগে ব্যাংক হিসাবে থাকা অর্থ বা অন্যান্য অস্থাবর সম্পদ স্থানান্তর, রূপান্তর কিংবা অন্যভাবে সরিয়ে নেওয়া হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।এজন্য অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে সংশ্লিষ্ট ২৫টি ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।উল্লেখ আবু হেনা রহমাতুল মুনীমের ১৪ টি ও তাজুল ইসলামের ১১ টি  ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছে। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 9
  
  সর্বশেষ
এনবিআর সাবেক চেয়ারম্যান মুনীম ও প্রথম সচিব তাজুলের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
‘তিন দিন ঘুরছি, সার পাই নাই: সরকার মারি ফেলার বুদ্ধি করছে`
নিখোঁজের ৮ বছর পর সামাজিকযোগাযোগ মাধ্যমের সহায়তায় পঞ্চগড়ে পাওয়া গেল কক্সবাজারের জসিমকে
চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308