বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
নিখোঁজের ৮ বছর পর সামাজিকযোগাযোগ মাধ্যমের সহায়তায় পঞ্চগড়ে পাওয়া গেল কক্সবাজারের জসিমকে
  Date : 23-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘ ৮ বছর নিখোঁজ থাকার পর অবশেষে কক্সবাজারের উখিয়ার জসিম উদ্দীনকে পঞ্চগড়ে খুঁজে পেয়েছেন তার পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে এই মিলনের ঘটনাটি ঘটে।

​জানা যায়, ২০০৭-০৮ সালের দিকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন উখিয়া উপজেলার পালংখালী/বালুখালী কাস্টমস এলাকার আবুল হোসেনের দ্বিতীয় ছেলে মোহাম্মদ জসীম উদ্দীন। পরবর্তীতে ২০১৮ সালে মিয়ানমার সীমান্ত সংলগ্ন নিজ এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময় ধরে পরিবার নানা স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

​সম্প্রতি পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় মানসিকভাবে অপ্রকৃতিস্থ অবস্থায় তাকে দেখতে পান `HopeNest BD` নামক একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন রাজিব। তিনি জানান, জসিমকে যখন পাওয়া যায় তখন তিনি শুধু নিজের নাম এবং বাড়ি ‘বালুখালী’ ছাড়া আর কোনো তথ্য দিতে পারছিলেন না। এরপর সংগঠনটির পক্ষ থেকে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে দেওয়ার পর পরিবারের সন্ধান চেয়ে ফেসবুক পেজে দুইটি ভিডিও পোস্ট করা হয়।

​গত ২০ সেপ্টেম্বর ফেসবুকে প্রচারিত সেই ভিডিও দেখে পরিবার তাকে শনাক্ত করে। এরপরই পরিবারের সদস্যরা বাংলাবান্ধার উদ্দেশ্যে রওনা হন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দীর্ঘ ৮ বছর পর জসিমের সাথে তার পরিবারের সদস্যদের এক আবেগঘন পুনঃমিলন ঘটে।

​জসিমের ছোট ভাই মিজানুর রহমান জামি জানান, প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভাইকে দেখার পর সমস্ত ভ্রমণের ক্লান্তি দূর হয়ে গেছে। এতদিন পর হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পাব তা কল্পনার বাইরে ছিল। উদ্ধারকাজে সহায়তাকারী স্বেচ্ছাসেবী সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 30
  
  সর্বশেষ
নিখোঁজের ৮ বছর পর সামাজিকযোগাযোগ মাধ্যমের সহায়তায় পঞ্চগড়ে পাওয়া গেল কক্সবাজারের জসিমকে
চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৯ আসামি গ্রেফতার
সন্ত্রাসবিরোধী মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মিতা রিমান্ডে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308