মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সন্ত্রাসবিরোধী মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মিতা রিমান্ডে
  Date : 22-09-2026

আদালত প্রতিবেদকঃ-  সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার ছয় দিন তার গাড়ি চালক গোলাম মাওলা সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান দশ দিনের রিমান্ডের আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।গতকাল সোমবার  দিবাগত রাতে রাজধানীর গুলশান-২ এর একটি বাড়ি থেকে মিতাকে তার গাড়িচালকসহ গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।রিমান্ড আবেদন বলা হয় গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। উক্ত  ঘটনা সাথে আসামিরা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।তাদের জিজ্ঞাসাবাদ করে পলাতক সহযোগীদের পরিচয় ও অবস্থান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং ককটেল বোমার উৎসসহ গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করার জন্য রিমান্ডের প্রয়োজন। উল্লেখিত ঘটনার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি করেন। উল্লেখ যে মাহফুজুর রহমান মিতা আওয়ামীলীগের তিন বারের সংসদ সদস্য এবং তার নিজ এলাকায় কয়েকটি মামলার এজাহার নামিয় আসামি। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
সন্ত্রাসবিরোধী মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মিতা রিমান্ডে
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
"শুধু চেয়েছিল সার, আর আজ ঘরছাড়া’, গ্রেফতার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা
আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াত ইসলামীর এমপি গাজী নজরুল ৪ এবং তার স্ত্রী ১ দিনের রিমান্ডে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308