| |
| আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াত ইসলামীর এমপি গাজী নজরুল ৪ এবং তার স্ত্রী ১ দিনের রিমান্ডে |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| আদালত প্রতিবেদকঃ- আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে একদিনে রিমান্ড মন্জুর করেছে আদালত। গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন।উভয় পক্ষে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল জামিনের আবেদন নাকচ করে দিয়ে গাজী নজরুল ইসলামকে ৪ দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে ১ দিনে রিমান্ড মন্জুর করেন। দুপুর ২টা ২২ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে করে শেরেবাংলা নগর থানা পুলিশ আসামিদের আদালতে নিয়ে আসে। তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাদের এজলাসে তোলা হয়। রিমান্ড আবেদন বলা হয়েছে,মরিয়ম গলায় ফাঁস দিয়ে মারা যাওয়ার সময় আসামিরা বাসায় ছিল। ভুক্তভোগীকে আত্মহত্যায় প্ররোচনা, উস্কানি, মানসিক চাপ, ভয়-ভীতিপ্রদর্শন বা অন্য কোনোভাবে আত্মহত্যায় ধাবিত করেছেন কি না তা জানার প্রায়োজন এছাড়া পলাতক আসামি ওবায়দুর রহমানের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং আরও অন্য কোন আসামি জড়িত আছে কি না তা শনাক্তসহ গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদঘাটন আসামিদের রিমান্ডের প্রায়োজন।গত রবিবার সন্ধ্যায় সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে এ মামলাটি করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।গত ২০ জুলাই রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। পরে সংসদ সদস্য নজরুল ইসলাম ফেইসবুকে পোস্টে ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। গত রবিবার হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুল ইসলাম জামিননামা দাখিল করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট্ট আদালতে।গত ১০ আগষ্ট হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন দেন হত্যাচেষ্টা মামলায়। এ মামলাটি করেন নিহতের মামা ওবায়দুর রহমান।
|
| |
|
|
|