মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার জেলায় কর্মতৎপর গণমুখী পুলিশিং নিশ্চিতকরণ এবং বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন ও প্রশংসনীয় প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক—পিপিএম (সেবা)—এ ভূষিত হয়েছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার।
কক্সবাজার জেলায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, জনগণের জন্য গণমুখী সেবা নিশ্চিতকরণ এবং পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে তিনি অনন্য ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই দূরদর্শী ও দৃঢ় নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে মর্যাদাপূর্ণ এই পিপিএম (সেবা) পদকে ভূষিত করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, "এই গৌরবময় অর্জন কক্সবাজার জেলা পুলিশের প্রতিটা সদস্যের পেশাদারিত্ব, অসীম সাহসিকতা এবং কক্সবাজার জেলার প্রতিটি শান্তিপ্রিয় মানুষের আস্থা ও সহযোগিতার প্রতীক।"
সম্মানজনক এই পদক প্রাপ্তিতে কক্সবাজারের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা পুলিশ সুপারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সাধারণ জনগণও আশা প্রকাশ করেছেন যে, তাঁর এই অর্জনের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে এবং গণমুখী পুলিশিং সেবার ধারা অব্যাহত থাকবে।