মোঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশেষ অভিযান চালিয়ে ১০ জন আসামীকে গ্রেপ্তার করেছে। গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী দমন, মাদকমুক্তকরণ এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদক সেবনকারী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ১ জন ধর্তব্য অপরাধে জড়িত আসামীসহ সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের তালিকা ও পরিচয়:
মাদক ব্যবসায়ী (১ জন):
১. শরিফা আক্তার (২২) — পিতা: মোহাম্মদ লিয়াকত আলী, সং- আলী আকবর পাড়া, মৌলভী বাজার, ০১নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। বর্তমান ঠিকানা: দোলনচাঁপা ছাত্রীনিবাস, রুম নং-২০০৭, কক্সবাজার সরকারী কলেজ, ঝিলংজা ইউপি, থানা- কক্সবাজার সদর।
মাদক সেবনকারী (৬ জন):
১. মো: মনসুর আলম প্রকাশ মনজুর আলম (৩২) — পিতা: আবদুর শুকুর, সং- লাইট হাউজ, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. মো: জুয়েল প্রকাশ রনি হোসেন (২২) — পিতা: মৃত আবদুর শুকুর, সং- সমিতি পাড়া, ০১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. মো: শহিদুল্লাহ (৩০) — পিতা: মৃত মো: ইসমাইল, সাং- পশ্চিম মুর্বি ডেইল, ০২নং ওয়ার্ড, বড় মহেশখালী, থানা- মহেশখালী।
৪. মো: আরাফাত (২০) — পিতা: নুর আহমদ, সং- খেয়াজুর বিল, ০৯নং ওয়ার্ড, গর্জনিয়া ইউপি, থানা- রামু।
৫. তাছনিমুল হাসান নোভেল (২৪) — পিতা: এম এ বাদশা, সং- উত্তর বাহারছড়া, ১০নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৬. মো: শাহীন (৩৬) — পিতা: আবদুস শুকুর, সাং- বাদশা ঘোনা, ০৯নং ওয়ার্ড, কক্সবাজার সদর।
ওয়ারেন্টভুক্ত আসামী (২ জন):
১. ছৈয়দ আলম (৩০) — পিতা: নুরুল ইসলাম, সাং- মুহুরীপাড়া, বিসিক, ঝিলংজা, থানা- কক্সবাজার সদর।
২. রাশেদা বেগম (৪৮) — স্বামী: আলী আকবর, সং- উত্তর পাড়া, ৭নং ওয়ার্ড, চৌফলদণ্ডী, থানা- কক্সবাজার সদর।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার (১ জন):
১. মো: আব্দুল শুক্কুর (২৫) — পিতা: নুরুল আলম, সাং- দক্ষিণ মিঠাছড়ি, পানেরছড়া, ০৫নং মিঠাছড়ি ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর "কে জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিচারালয়ে পাঠানো হয়েছে।