মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ২৯ জন আসামিকে গ্রেফতার করেছে। অপরাধ নিয়ন্ত্রণ, চোর ও ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক এবং আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ২৯ জন আসামির মধ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এদের মধ্যে:
- পেনাল কোড ২৯০ ধারা: ১৩ জন
- ওয়ারেন্টভুক্ত আসামি: ৩ জন
- ধর্তব্য অপরাধে গ্রেফতার: ৪ জন
গ্রেফতারকৃতদের নাম ও পরিচয়:
(ক) চোর/ছিনতাইকারী (৩ জন):
১. আবদুর রহমান পুতু (১৯), পিতা- জয়নাল আবদীন, মাতা- ছায়েরা খাতুন, সাং- সমিতি পাড়া, প্রথম মসজিদ গেইট, ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. মো. আবদুল্লাহ হামিদ প্রকাশ সাগর (২৩), পিতা- মো. আবদুল্লাহ, মাতা- মোসা. জাহেদা বেগম, সাং- ভারুয়াখালী (ননা মিয়া পাড়া), ০৯ নং ওয়ার্ড, ভারুয়াখালী ইউপি।
৩. আবদুল হামিদ (২৬), পিতা- মৃত মনিরুজ্জামান প্রকাশ মনু, মাতা- বুলু বেগম, সাং- দক্ষিণ রুমানিয়ারছড়া (কবরস্থান সংলগ্ন), কক্সবাজার পৌরসভা।
(খ) পেনাল কোড ২৯০ ধারায় গ্রেফতার (১৩ জন):
১. আবদুল গফুর (৩১), পিতা- আবদুল লতিফ, সাং- ইসুলের ঘোনা, পূর্ব পাহাড়তলী, ০৭ নং ওয়ার্ড, কক্সবাজার।
২. মো. রাসেল (২৬), পিতা- এহসান উল্লাহ, সাং- দক্ষিণ নুর ভিলা, ছোট মহেশখালী, ০৭ নং ওয়ার্ড, মহেশখালী।
৩. মঈন উদ্দিন (২৩), পিতা- সিরাজুল ইসলাম, সাং- কোনাপাড়া, ০৪ নং ওয়ার্ড, শাপলাপুর, মহেশখালী।
৪. মো. হোসেন (২৬), পিতা- মৃত নুরুল কবির, সাং- পডুয়া-মিয়া পাড়া, ০৪ নং ওয়ার্ড, লোহাগাড়া, চট্টগ্রাম।
৫. জসিম উদ্দিন (৩১), পিতা- শামসুল আলম, সাং- কোর্টবাজার, উখিয়া।
৬. কালা বাসী দে (২৮), পিতা- কানু দে, সাং- কাকড়া, ০৫ নং ওয়ার্ড, চকরিয়া।
৭. মর্জিনা (২৫), পিতা- মৃত ফোরকান, সাং- চাপাকাঠা, ০৬ নং ওয়ার্ড, চকরিয়া।
৮. তাছলিমা আক্তার (২২), পিতা- মৃত মো. আলমগীর, সাং- মসজিদ পাড়া, দুলালপুর, ০৫ নং ওয়ার্ড, ব্রাহ্মণপাড়া, বি-বাড়িয়া।
৯. তানিয়া সুলতানা (১৯), পিতা- ফারুক মোল্লাহ, সাং- বড়ঘাট, ০৩ নং ওয়ার্ড, সুনামগঞ্জ।
১০. রুনা আক্তার (৩২), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- চর লরেন্স, কমলনগর, লক্ষ্মীপুর।
১১. আবু বক্কর ছিদ্দিক (৪৬), পিতা- মৃত শামসুল হক, সাং- আজগর চৌকিদার বাড়ি, ঘোনাকানিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
১২. মো. শামীম মিয়া (৩৪), পিতা- মিন্টু মিয়া, সাং- মধ্যপোড়া, ৯নং ওয়ার্ড, গাবতলী, বগুড়া।
১৩. আরাফাত হোসেন (২৬), পিতা- আলী আহমদ, সাং- ছড়ারকুল, ২নং ওয়ার্ড, সাতকানিয়া, চট্টগ্রাম।
(গ) মাদক ব্যবসায়ী (৩ জন):
১. জোসনা আকতার (২৩), স্বামী- মো. সাইফুল ইসলাম, সাং- উত্তর টেকপাড়া (হারুনের গ্যারেজের পাশে), ০৪ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. খাদিজা বেগম (২২), স্বামী- মোহাম্মদ শাহাবুদ্দিন, সাং- উত্তর টেকপাড়া, ০৪ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. সানজিদা আকতার (২৬), স্বামী- নাজিম হোসেন সুমন, সাং- নুনিয়ারছড়া (মজিব মাঝির বাড়ি), ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
(ঘ) মাদক সেবনকারী:
১. মো. সালাউদ্দিন (৩০), পিতা- মৃত আবদুল সাত্তার, সাং- বইল্লা পাড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর " কে জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে এই ধরণের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।