বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
  Date : 23-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি ট্র্যাপ টিম।

আটক ব্যক্তিরা হলেন:

  • আবদুস সোবহান – সাব-রেজিস্ট্রার, পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়।

 

  • ফারুক ইসলাম – হেড ক্লার্ক।

 

  • রুপন দাশ – অফিসের উমেদার।

 

ঘটনার বিবরণ:

দুদক সূত্রে জানানো হয়, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রি করার জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার সেগুলো রেজিস্ট্রি না করে আটকে রাখেন।

​পরবর্তীতে দলিল দুটি রেজিস্ট্রির বিনিময়ে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। বাধ্য হয়ে উক্ত আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ জানান এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন দায়ের করেন।

দুদকের অভিযান:

অভিযোগের সত্যতা পেয়ে দুদকের কমিশনের অনুমোদনে  সোমবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই লাখ টাকা ঘুষ গ্রহণ করার সময় হাতেনাতে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং উমেদার রুপন দাশকে আটক করা হয়।

​দুদক জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং শীঘ্রই তাদের আদালতে সোপর্দ করা হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 11
  
  সর্বশেষ
নিখোঁজের ৮ বছর পর সামাজিকযোগাযোগ মাধ্যমের সহায়তায় পঞ্চগড়ে পাওয়া গেল কক্সবাজারের জসিমকে
চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৯ আসামি গ্রেফতার
সন্ত্রাসবিরোধী মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মিতা রিমান্ডে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308