শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৫ জন গ্রেপ্তার
  Date : 19-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  ​কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ছিনতাইকারী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিবরণ:

  • চোর/ছিনতাইকারী (১ জন): মো: রফিক (৩০)। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা ও জিডি রয়েছে।

 

  • মাদক সেবনকারী (৭ জন): মো: রুবেল (৩৩), মো: ইমরান (২৭), মো: তৈয়ব (২৮), নুর কবির (৩৮), মোস্তফা কামাল (৩৯), তামিরুল ইসলাম (৫০) এবং সাদেক হোসেন (২০)।

 

  • ওয়ারেন্টভুক্ত আসামি (১ জন): তাইন্যা (২২)।

 

  • ধর্তব্য অপরাধে গ্রেপ্তারকৃত আসামি (৬ জন): হুমায়ুন কবির মুরাদ (৪৫), রবিউল ইসলাম (২২), মনজুর আলম (২৭), মো: ফারুক (২৯), মোহাম্মদ ইসমাইল (২০) এবং হামিদ উল্লাহ (৩৮)।

 

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী "মানবাধিকার খবর " কে জানান,  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 5
  
  সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৫ জন গ্রেপ্তার
কক্সবাজারে মসজিদের তামার তার চুরির ঘটনার প্রধান আসামি গ্রেফতার
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
নোবিপ্রবিতে স্ক্রিনে শেখ হাসিনার ছবি: দুই শিক্ষককে শোকায

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308