মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে বড়বাজার মসজিদের তামার তার চুরির মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মো: রফিক (২০), পিতা: মো: ছালাম এবং মাতা: মৃত শামরুক। তিনি টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (নার্সারী পাহাড়) এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে কক্সবাজারের লালদীঘি পাড় এলাকায় ভাসমান হিসেবে বসবাস করছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে জানান , গত ০৮/০৯/২০২৬ খ্রিঃ তারিখে কক্সবাজার সদর থানায় দায়েরকৃত মামলা নং ২১ (ধারা: ৩৭৯/৩৪)-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো: রফিক। গত ১৭/০৯/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ১৭:০৫ ঘটিকার সময় কক্সবাজার সদর থানাধীন পুরাতন ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্টের নিচ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
- মামলা সংক্রান্ত তথ্য: কক্সবাজার সদর থানা মামলা নং ২১, তারিখ: ০৮/০৯/২০২৬ খ্রিঃ, ধারা: ৩৭৯/৩৪।
- গ্রেফতারকৃত আসামি: মো: রফিক (২০)।
- গ্রেফতারের স্থান: কক্সবাজার সদর থানাধীন পুরাতন ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্টের নিচ।
- গ্রেফতারের সময়: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ, বিকাল ৫:০৫ ঘটিকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।