বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
  Date : 17-09-2026

মোঃ জানে আলম সাকী, ঢাকা:-  ​পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ সুপার) মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর আওতায় ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করার সিদ্ধান্তের পর এ পদক্ষেপ নেওয়া হয়।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বিবেচনা করায় এ নির্দেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

​সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

​উল্লেখ্য, মো. আপেল মাহমুদ সর্বশেষে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। জারি করা প্রজ্ঞাপনে অসদাচরণের নির্দিষ্ট কারণ বা ঘটনার কথা উল্লেখ করা না হলেও বিভাগীয় তদন্তের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 25
  
  সর্বশেষ
সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কারাগারে
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযান: ২১ জন গ্রেফতার
বিএনপির কর্মী রাব্বী হত্যা অভিযোগে হাসিনা- জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308