বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযান: ২১ জন গ্রেফতার
  Date : 17-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ ছিনতাই প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পৌরসভার বিভিন্ন এলাকা ও বিভিন্ন ইউনিয়ন হতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১ জন চিহ্নিত চোর/ছিনতাইকারী, ১৬ জন মাদক সেবনকারী, ২ জন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামী, ১ জন ধর্তব্য অপরাধে যুক্ত ব্যক্তি এবং ১ জন নিয়মিত মামলার আসামী।

গ্রেফতারকৃতদের পরিচয় ও অপরাধের বিবরণ:

  • ছিনতাইকারী/চোর (১ জন):মাদক সেবনকারী (১৬ জন): ১. মোহাম্মদ আবির (২৯), পিতা- জসিম উদ্দিন (পশ্চিম নতুন বাহারছড়া) ২. মেহেদী হাসান অন্তর (২০), পিতা- মো: লালু (পশ্চিম নতুন বাহারছড়া) ৩. উসিস্রা রাখাইন (৫০), পিতা- সেনচাঅং রাখাইন (বড় কাছ বাজার, ৩ নং ওয়ার্ড) ৪. মো: সৈয়দ আলম (২৯), পিতা- নুরুল আলম (বড় বাজার পেশকার পাড়া, ৪ নং ওয়ার্ড) ৫. সাগর (১৯), পিতা- আনসারুল করিম (নতুন বাজার, মহেশখালী) ৬. মোহাম্মদ ওসামান (৩৮), পিতা- সফর মুলুক (সাতকানিয়া, চট্টগ্রাম) ৭. মোহাম্মদ আদনান (১৯), পিতা- নুরুল হুদা (মধ্যম বাহারছড়া, ১১ নং ওয়ার্ড) ৮. আব্দুল খালেক (৩৫), পিতা- মোহাম্মদ হোসেন আহাম্মদ (সমিতি পাড়া, ১ নং ওয়ার্ড) ৯. মো: রাফি (১৯), পিতা- রোকন উদ্দিন (নীলগঞ্জ, কিশোরগঞ্জ) ১০. ওয়াহিদ (১৯), পিতা- কামাল হোসেন (মৌলভী পাড়া, পাহাড়তলী, ৯ নং ওয়ার্ড) ১১. মো: রমজান (২১), পিতা- ফরিদুল আলম (কলাতলী, চন্দ্রিমা রোড) ১২. সাজ্জাদ হোসেন (১৯), পিতা- আমির হোসেন (ঝিরঝিরি পাড়া, কলাতলী) ১৩. ওমর ফারুক (২০), পিতা- মৃত রফিকুল ইসলাম বাবুল (চন্দ্রিমা রোড, কলাতলী) ১৪. মো: দিদার (৪৫), পিতা- মৃত ছুরত আলম (আলীর জাহাল, ৫ নং ওয়ার্ড) ১৫. শাহাদাত কিবরিয়া (১৯), পিতা- মোহাম্মদ উল্লাহ (তালুকদার পাড়া, মহেশখালী) ১৬. তাফহীম রহমান (১৯), পিতা- আশরাফুর রহমান (সাহিত্যিকা পল্লী, ৫ নং ওয়ার্ড)
    • মনজুর আলম (৩১), পিতা- মৃত মনির আহাম্মদ, নতুন বাহারছড়া (০২ নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা। তার বিরুদ্ধে টেকনাফ ও কক্সবাজার সদর থানায় মাদক ও দ্রুত বিচার আইনসহ মোট ৫টি মামলা রয়েছে।
  • ওয়ারেন্টভুক্ত আসামী (২ জন): ১. জামাল হোছাইন, পিতা- দিল মোহাম্মদ সওদাগর (বাহারছড়া, দিল মহল রোড) ২. মনজুর আলম (৩১), পিতা- মৃত মনির আহাম্মদ (নতুন বাহারছড়া)
  • ধর্তব্য অপরাধে গ্রেফতার (১ জন):
    • বদিউল আলম প্রকাশ সাদেক (৫২), পিতা- মৃত সামছুল আলম, টেকপাড়া খালপাড় (৪ নং ওয়ার্ড)।
  • নিয়মিত মামলায় গ্রেফতার (১ জন):
    • মো: মানিক (২৬), পিতা- জসিম উদ্দিন।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী "মানবাধিকার খবর " কে জানান, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাই ও মাদক নির্মূলে এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 24
  
  সর্বশেষ
সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কারাগারে
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযান: ২১ জন গ্রেফতার
বিএনপির কর্মী রাব্বী হত্যা অভিযোগে হাসিনা- জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308