বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বিএনপির কর্মী রাব্বী হত্যা অভিযোগে হাসিনা- জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা
  Date : 16-09-2026

আদালত প্রতিবেদকঃ-  বিএনপির কর্মী জাহিদ হোসেন রাব্বীকে হত্যা অভিযোগে সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা।গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে ২ নভেম্বর প্রতিবেদন জমা দিতে নিদেশ দেন।গত মঙ্গলবার রাব্বীর মামা খিলগাঁও থানা ঝিলপাড় ইউনিটের যুবদলের সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার এ মামলাটি করে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশে জন্য রাখেন।পরবর্তীতে গতকাল আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে ২ নভেম্বর মধ্যে প্রতিবেদন জমা দিতে নিদেশ দেন।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ সরকারের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আব্দুর রাজ্জাক,সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক তিন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, সাবেক তিন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম, সাবেক এমপি মাহবুব-উল-আলম হানিফ, শেখ হেলাল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আযম, মুজিবুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ, সাইফুজ্জামান শেখর, নূরুন্নবী চৌধুরী শাওন, নজরুল ইসলাম বাবু, ডা. হাবিব এ মিল্লাত, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশীদ বিশ্বাস, সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আবুল ফজল মীর বাদল ও সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা শিউলি।আইনশৃঙ্খলার বাহিনীর মধ্যে সাবেক চার আইজিপি- শহীদুল হক, বেনজীর আহম্মেদ, জাবেদ পাটোয়ারী, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, আব্দুল কাহার আকন্দেরও নাম আছে।মামলার অভিযোগে বলা হয়েছে,ভিকটিম রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি একজন ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার। ২০২৪ সালের ৫ অগাস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে সময়  দুপুর ২টার রাব্বি  গুলিবিদ্ধ হয়।পরবর্তীতে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
বিএনপির কর্মী রাব্বী হত্যা অভিযোগে হাসিনা- জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা
বনের ফলেই জীবিকার স্বপ্ন—কেওড়ায় উপকূলের নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া—শুধু বনজ ফল নয়, সম্ভাবনার নতুন দুয়ার
কক্সবাজারে বিশেষ অভিযানে ১৫ জন আসামি গ্রেপ্তার, চোরাই স্বর্ণ ও আইফোন উদ্ধার
২২ গ্রামোফোন ও ৫ হাজার গানের রেকর্ড আমজাদ সংগ্রহশালায়

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308