মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে চোর, ছিনতাইকারী, মাদকসেবনকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপরাধীদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কার এবং আইফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর, ২০২৬) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর"কে জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে পরিচালনা করা এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের তালিকা ও বিবরণ নিম্নরূপ:
১. চোর/ছিনতাইকারী (০৩ জন):
- রাফি মনি (১৫), পিতা: আবদুর রহমান, মাতা: জোসনা আক্তার, সাং: পশ্চিম ধনখালী, ঘোনার পাড়া, ৮নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, থানা ও জেলা: কক্সবাজার। (তার কাছ থেকে চোরাইকৃত স্বর্ণ ও আইফোন উদ্ধার করা হয়েছে)
- মো: আমির হাকিম (৩৪)
- আরাফাত প্রকাশ ছোট আরাফাত (২৫)
(ধৃত চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক চুরি ও দ্রুত বিচার আইনের মামলা রয়েছে)
২. মাদক সেবনকারী (০৯ জন):
- নুর মোহাম্মদ তাসনিন (২৫), সাং: বায়তুশ শরফ রোড, ৭নং ওয়ার্ড, পৌরসভা।
- লোকমান মোহাম্মদ হোসেন (৩৭), সাং: মন্ডল পাড়া, ৪নং ওয়ার্ড, ফতেহারকূল ইউপি, রামু।
- রহিম উল্লাহ (২৮)
- সাখাওয়াত হোসেন (২৬), সাং: বাদশাঘোনা, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
- এমরান খান (২৮), সাং: টেকপাড়া, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
- মো: রাজু (৪০), সাং: টেকপাড়া, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
- মো: আবদুল্লাহ (২০), সাং: টেকপাড়া, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
- শ্রাবণ আচার্য (২০), সাং: ঘোনার পাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
- রাম প্রসাদ দে (২০), সাং: ঘোনার পাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি (০২ জন):
- মোহাম্মদ আলম, পিতা: মৃত কবির আহমদ, সাং: পেশকার পাড়া (নতুন প্রজেক্ট), ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
- বেলাল উদ্দিন সাইফী (২২), পিতা: আবদুস শুক্কুর, সাং: সাহিত্যিকা পল্লী, কক্সবাজার পৌরসভা।
৪. ধর্তব্য অপরাধে গ্রেপ্তার (০১ জন):
- হুমাযুন কবির আজাদ (২০), পিতা: আবু বক্কর সিদ্দিক, সাং: মুহুরী পাড়া, লিংক রোড, ৪নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, কক্সবাজার সদর।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
|