বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
প্রতিমন্ত্রীর সই জাল করার অভিযোগে নারী গ্রেপ্তার
  Date : 16-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  ​স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুই কর্মকর্তার সই জাল করার অভিযোগে তাসলিমা পারভীন (৩৯) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার বিকেলে শেরেবাংলা নগরের আগারগাঁওস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, তাসলিমা পারভীন চাকরির একটি আবেদনপত্র নিয়ে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে যান। সে সময় দরখাস্তে প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কয়েকজনের সুপারিশ রয়েছে বলে তিনি দাবি করেন। তবে সই ও সুপারিশ দেখে প্রধান প্রকৌশলীর সন্দেহ হলে তিনি দরখাস্তের ছবি তুলে সরাসরি প্রতিমন্ত্রীর কাছে পাঠান। প্রতিমন্ত্রী জানান, ওই সুপারিশটি তাঁর নয়। পরবর্তীতে আবেদনপত্রে থাকা অন্যান্য কর্মকর্তাদের সই যাচাই করে জানা যায়, সেগুলোও জাল করা হয়েছিল।

​শেরেবাংলা নগর থানার এসআই শরিফুল ইসলাম জানান, সই জাল করার বিষয়টি উক্ত নারী প্রাথমিকভাবে স্বীকার করেছেন। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বুধবার আদালতে পাঠানো হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 7
  
  সর্বশেষ
প্রতিমন্ত্রীর সই জাল করার অভিযোগে নারী গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির দলীয় মনোনয়নপত্র নিলেন ৩ নেতা
​মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার মৃত্যুদণ্ড
কক্সবাজারে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও আইফোন চুরি: গৃহকর্মী গ্রেপ্তার, মালামাল উদ্ধার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308