মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বাগেরহাটের উন্নয়ন ভাবনায় এক অগ্রযাত্রার নাম ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন
  Date : 15-09-2026

এস এম রিয়াজুুল ইসলাম,বাগেরহাট প্রতিনিধি:- রাজনীতি শুধু ক্ষমতার চর্চা নয়, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার এক মহান দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকেই বাগেরহাটের উন্নয়ন, শিক্ষা, সামাজিক অগ্রগতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনগণের একজন নিবেদিতপ্রাণ সেবক হিসেবে। জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়া, উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা এবং তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করার মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।
বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তাঁর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে। জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বিষয়ে তিনি নিয়মিতভাবে মতামত ও দিকনির্দেশনা দিয়ে আসছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারিস্টার জাকির হোসেনের নেতৃত্বে বাগেরহাটে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড নতুন মাত্রা পেয়েছে। তিনি বিশ্বাস করেন, একটি সমৃদ্ধ ও আধুনিক বাগেরহাট গড়ে তুলতে হলে শিক্ষা, সততা, মানবিকতা এবং উন্নয়নকে সমান গুরুত্ব দিতে হবে।
জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে তাঁর উপস্থিতি এবং অংশগ্রহণ সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। মানুষের পাশে থাকার এই প্রত্যয়ই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন স্থানীয়রা।
ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। তাই দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাগেরহাটের উন্নয়ন ও অগ্রগতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাঁর এই নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশাই করছেন জেলার সচেতন মহল।



সংবাদটি পড়া হয়েছে মোট : 41
  
  সর্বশেষ
মহেশপুরে অন্যের রেকর্ডকৃত জমি দখলের চেষ্টা
বাগেরহাটের উন্নয়ন ভাবনায় এক অগ্রযাত্রার নাম ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরেকটি ট্রেন: অক্টোবরেই চালু হতে পারে `মহানগর এক্সপ্রেস
চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308