মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর
  Date : 15-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে আগামী ১২ নভেম্বর।

​নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম ও কুমিল্লা জেলায় উপজেলার সংখ্যা বেশি হওয়ায় এই দুই জেলার তিনটি করে উপজেলায় প্রথম ধাপে ভোটগ্রহণ করা হবে। এছাড়া যেসব জেলায় ১০টি বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলাকে প্রথম ধাপের তালিকায় রাখা হয়েছে। আদালতের রায়ের কারণে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাকি উপজেলাগুলোতে আনুপাতিক হারে সমন্বয় করে প্রথম ধাপে রাখা হয়েছে।

​নির্বাচন কমিশনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী:

  • প্রথম ধাপ: ১২ নভেম্বর
  • দ্বিতীয় ধাপ: ১৩ ডিসেম্বর
  • তৃতীয় ধাপ: ৩০ ডিসেম্বর
  • চতুর্থ ধাপ: ১৭ জানুয়ারি
  • পঞ্চম ধাপ: ৪ ফেব্রুয়ারি
  • ষষ্ঠ ধাপ: ২২ এপ্রিল
  • সপ্তম ধাপ: ২৭ মে

​ইসি সূত্রে আরও জানানো হয়, ষষ্ঠ ও সপ্তম ধাপের নির্বাচন প্রক্রিয়া অপেক্ষাকৃত হালকা রাখা হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
  সর্বশেষ
মহেশপুরে অন্যের রেকর্ডকৃত জমি দখলের চেষ্টা
বাগেরহাটের উন্নয়ন ভাবনায় এক অগ্রযাত্রার নাম ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরেকটি ট্রেন: অক্টোবরেই চালু হতে পারে `মহানগর এক্সপ্রেস
চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308