মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরেকটি ট্রেন: অক্টোবরেই চালু হতে পারে `মহানগর এক্সপ্রেস
  Date : 15-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজার রুটে পর্যটক ও স্থানীয় যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এ রুটে আরও একটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটিকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই ট্রেনটি নতুন এ রুটে চলাচল শুরু করতে পারে।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রমবর্ধমান চাহিদা ও রেলের সিদ্ধান্ত:

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজারে ট্রেনযাত্রার চাহিদা দিনে দিনে বিপুল পরিমাণে বাড়ছে। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে দুই জোড়া এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এই রুটে ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, যা যাত্রীদের স্বস্তি দেওয়ার পাশাপাশি রেলের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সম্ভাব্য সময়সূচি ও যাত্রাবিরতি:

বর্তমানে মহানগর এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিমানবন্দরেও যাত্রাবিরতি করে। পথে নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও কুমিরার মতো গুরুত্বপূর্ণ ১২টি স্টেশনে বিরতি দেয়। রুট সম্প্রসারিত হলে এসব এলাকার বাসিন্দারা সরাসরি কক্সবাজারে যাতায়াতের সুবিধা পাবেন।

​রেলওয়ের প্রস্তাবিত নতুন সময়সূচি অনুযায়ী:

  • ঢাকা থেকে রওয়ানা: রাত সাড়ে ৮টায় কমলাপুর ছেড়ে সকাল ৬টার দিকে কক্সবাজার পৌঁছাবে।
  • কক্সবাজার থেকে ফেরত: সকাল ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
  • ভ্রমণ সময়: একপথে যাতায়াতে সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা।

​বর্তমানে এ রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ (ঢাকা ছাড়ে রাত ১১টায়, পৌঁছায় সকাল ৭:২০) এবং ‘পর্যটক এক্সপ্রেস’ (ঢাকা ছাড়ে রাত ৬:১৫, পৌঁছায় দুপুর ২:৪০) চালু রয়েছে।

প্রস্তুতি ও বিদ্যমান চ্যালেঞ্জ:

রুট বাড়ানোর আগে কক্সবাজার স্টেশনে ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো পর্যালোচনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

​অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেনের মান ও সময়সূচি নিয়ে যাত্রীদের কিছু অভিযোগ রয়েছে। বর্তমানে ওই পথে দুই জোড়া ট্রেনের বিপরীতে মাত্র একটি রেক ব্যবহার করা হচ্ছে, যা প্রায়ই শিডিউল বিপর্যয়ের কারণ হচ্ছে। পাশাপাশি মানসম্মত বগি ও এসি সুবিধা না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন অনেক যাত্রী। তবে রেলওয়ে জানিয়েছে, নতুন কোচ আমদানি করা হলে ভবিষ্যতে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেনের আধুনিকায়ন সম্ভব হবে।

​রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস জানান, "কক্সবাজার রুটে ব্যাপক যাত্রী চাহিদা থাকার কারণে মহানগর এক্সপ্রেসকে বর্ধিত করার প্রস্তুতি চলছে। এর মাধ্যমে যাত্রীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।"



সংবাদটি পড়া হয়েছে মোট : 19
  
  সর্বশেষ
মহেশপুরে অন্যের রেকর্ডকৃত জমি দখলের চেষ্টা
বাগেরহাটের উন্নয়ন ভাবনায় এক অগ্রযাত্রার নাম ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরেকটি ট্রেন: অক্টোবরেই চালু হতে পারে `মহানগর এক্সপ্রেস
চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308