মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
মহেশপুরে অন্যের রেকর্ডকৃত জমি দখলের চেষ্টা
  Date : 15-09-2026

​মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:-  ঝিনাইদহের মহেশপুরে ৪০ বছর ধরে ভোগদখল করা জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং সীমানার বিভিন্ন প্রজাতির ২৫-৩০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ মোঃ কুদ্দুস (৬৬) বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগসূত্রে জানা যায়, বাদী মোঃ কুদ্দুস ১৯৮৬ সালে মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসের ৩৬৭৬ নং দলিলমূলে স্থানীয় শরিকদের কাছ থেকে জমি ক্রয় করেন।

দীর্ঘদিন ধরে তিনি নিজ নামে ক্রয়কৃত জমিতে বাড়িঘর নির্মাণ করে গাছগাছালি রোপণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন।

তবে সম্প্রতি একই গ্রামে মৃত মোহাম্মদ মোল্লার ছেলে মোঃ আবু তাহের টেনু, মোঃ আকু, মোঃ বাদশা, মোঃ নছু এবং আব্দুল মালেকের ছেলে হামিদুর রহমান অন্যান্য শরিকদের কাছ থেকে কিছু জমি ক্রয়করে বাদীর ক্রয়কৃত সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু করে।

​এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে বাদী আদালতে একটি সিআর মামলা (মামলা নং- ৫২৮/২৬) দায়ের করেন,যা বর্তমানে বিচারাধীন।

অভিযোগ রয়েছে, আদালতের মামলা তোয়াক্কা না করে গত ৩০ আগস্ট বিকেলে বাদী ও তার ছেলে বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা বেআইনিভাবে জমিতে প্রবেশ করে। এ সময় তারা জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে সীমানায় থাকা প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ২০-২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়।

​ভুক্তভোগী মোঃ কুদ্দুস জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী ও দাঙ্গাবাজ প্রকৃতির। তারা প্রতিনিয়ত জমি ছেড়ে দেওয়ার জন্য ভয়ভীতি বাড়ি পুড়িয়ে দেওয়া ও প্রানসের হুমকি প্রদান করছে।

বর্তমানে জমি দখলকে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের আইনশৃঙ্খলা অবনতি ও শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।

​এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আজাদ রহমান জানান, লিখিত অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
মহেশপুরে অন্যের রেকর্ডকৃত জমি দখলের চেষ্টা
বাগেরহাটের উন্নয়ন ভাবনায় এক অগ্রযাত্রার নাম ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরেকটি ট্রেন: অক্টোবরেই চালু হতে পারে `মহানগর এক্সপ্রেস
চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308