মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
  Date : 15-09-2026

চকরিয়া (কক্সবাজার):-  কক্সবাজারের চকরিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমানের নেতৃত্বে এক দুঃসাহসিক  অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

​গত ১৩ সেপ্টেম্বর রাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম ছনুয়াপাড়া এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চৌকুষ ভারপ্রাপ্ত  কর্মকর্তা  আরিফুর রহমান জানায়, গ্রেফতারকৃতরা সেখানে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল।

গ্রেফতারকৃতরা হলেন:

১. রাজীব প্রকাশ শুটার রাজীব (২৬)

২. নমি উদ্দিন প্রকাশ নমি ডাকাত (৪০)

৩. জসিম উদ্দিন জসু ডাকাত (২৬)

৪. সাগর রানা প্রকাশ শুটার সাগর (২০)

​অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে।

​এ বিষয়ে চকরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিবুর রহমান ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 19
  
  সর্বশেষ
মহেশপুরে অন্যের রেকর্ডকৃত জমি দখলের চেষ্টা
বাগেরহাটের উন্নয়ন ভাবনায় এক অগ্রযাত্রার নাম ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরেকটি ট্রেন: অক্টোবরেই চালু হতে পারে `মহানগর এক্সপ্রেস
চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308