শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ ও সন্ত্রাসবিরোধী আইনের আসামিসহ গ্রেপ্তার ১০
  Date : 18-09-2026

মোঃ জানে আলম সাকী, ঢাকা:-  ​কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় এই ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সুত্রে জানা গেছে, পৌরসভার ও ইউনিয়নের একাধিক পয়েন্টে পরিচালিত এই অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে ৩ জন, জুয়া প্রতিরোধ আইনে ১ জন, মাদক সেবনের অভিযোগে ৪ জন, ধর্তব্য অপরাধে ১ জন এবং ধর্ষণের মামলায় ১ জনসহ সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয়:

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার (৩ জন):

  • আব্দুল মোনাফ সিকদার প্রকাশ গুজা মোনাফ (৩৮) – পিতা: মৃত সাহাব উদ্দিন বহদ্দার, মাতা: জাহানারা বেগম, সাং: পেশকার পাড়া (০৪ নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা।
  • সৈয়দ হোসেন রানা (৩৫) – পিতা: মোহাম্মদ আবু তাহের, মাতা: ছাকেরা বেগম, সাং: পশ্চিম বাহারছড়া (১১ নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা।
  • আব্দুল শুক্কুর (৪০) – পিতা: মৃত মক্ববুর আহম্মদ, মাতা: মৃত নুরুচ্ছফা খাতুন, সাং: লাইট হাউস পাড়া (১২ নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা।

জূয়া প্রতিরোধ আইনে গ্রেপ্তার (১ জন):

  • মোঃ রিফাতুল ইসলাম (২৪) – পিতা: জাফর আলম, মাতা: রোকসানা আক্তার, সাং: পশ্চিম মুক্তারকূল (৬ নং ওয়ার্ড), ঝিলংজা ইউপি, কক্সবাজার সদর।

মাদক সেবনকারী (৪ জন):

  • জিসান (১৮) – পিতা: আনছার মিয়া, মাতা: ছেনোয়ারা বেগম, সাং: ঘটিভাঙা, কুতুবজোম, মহেশখালী।
  • তাওহিদুল মোস্তাকিম নাঈম (২১) – পিতা: হেলাল উদ্দিন, মাতা: শাহিনুর আক্তার, সাং: রাসুলাবাদ, হ্নীলা, টেকনাফ (বর্তমানে: চন্দ্রিমা মাঠ, ঝিলংজা, কক্সবাজার সদর)।
  • বোরহান (১৯) – পিতা: জিয়াউল হক, মাতা: মনোয়ারা বেগম, সাং: ল-মাজির পাড়া (৮ নং ওয়ার্ড), খুরুশকুল, কক্সবাজার সদর।
  • মোঃ ফারুক (১৯) – পিতা: মৃত জমির উদ্দিন, মাতা: সাবেকুন্নাহার, সাং: মিনা বাজার (০৩ নং ওয়ার্ড), হোয়াইকং ইউপি, টেকনাফ।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার (১ জন):

  • ইকবাল হোসেন ফয়সাল (২৫) – পিতা: জকরিয়া সওদাগর, মাতা: বুনু আক্তার প্রকাশ জয়নাব, সাং: উত্তর ঘোনার পাড়া, গোরকঘাটা, মহেশখালী (বর্তমানে: উকিল পাড়া, তারাবুনিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা)।

ধর্ষণ মামলার আসামি (১ জন):

  • গিয়াস উদ্দিন (৫০) – পিতা: আব্দুল হক, মাতা: আনোয়ারা, সাং: কুলিয়া পাড়া (৯ নং ওয়ার্ড), খুরুশকুল ইউপি, কক্সবাজার সদর।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী  "মানবাধিকার খবর " কে জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে তাদের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 10
  
  সর্বশেষ
কক্সবাজারে মসজিদের তামার তার চুরির ঘটনার প্রধান আসামি গ্রেফতার
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
নোবিপ্রবিতে স্ক্রিনে শেখ হাসিনার ছবি: দুই শিক্ষককে শোকায
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ ও সন্ত্রাসবিরোধী আইনের আসামিসহ গ্রেপ্তার ১০

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308