শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
নোবিপ্রবিতে স্ক্রিনে শেখ হাসিনার ছবি: দুই শিক্ষককে শোকায
  Date : 18-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক অণুজীব দিবস পালনের অনুষ্ঠানে জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠার ঘটনায় বিভাগের চেয়ারম্যানসহ দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকায) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

​শোকায পাওয়া শিক্ষকরা হলেন— অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানা।

​বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত বাজানোর সময় স্ক্রিনের শেষ অংশে শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত তা সরিয়ে নেওয়া হলেও উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

​ঘটনা সম্পর্কে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ জানান, অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক শিক্ষার্থী ইউটিউব থেকে সর্বাধিক দেখা (ভিউ পাওয়া) জাতীয় সংগীতের ভিডিওটি ডাউনলোড করেছিল। ভিডিওর শেষ ১০ সেকেন্ডে অনাকাঙ্ক্ষিতভাবে শেখ হাসিনার ছবি ফুটে ওঠে, যা আগে থেকে খেয়াল করা হয়নি। এটিকে অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে তিনি ও অনুষ্ঠানের আহ্বায়ক প্রশাসন ও ট্রেজারারের কাছে দুঃখ প্রকাশ করেন।

​এদিকে, ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন বলেন, "এটি নিছক অসতর্কতা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল—তা খতিয়ে দেখা প্রয়োজন।"

​বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্ত দুই শিক্ষককে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
কক্সবাজারে মসজিদের তামার তার চুরির ঘটনার প্রধান আসামি গ্রেফতার
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
নোবিপ্রবিতে স্ক্রিনে শেখ হাসিনার ছবি: দুই শিক্ষককে শোকায
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ ও সন্ত্রাসবিরোধী আইনের আসামিসহ গ্রেপ্তার ১০

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308