মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
  Date : 30-06-2026

মাে: জানে আলম সাকী, ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এই আসনের নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন।

​আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর সেখানে কি পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি দ্বিতীয় হওয়া প্রার্থী জয়ী ঘোষিত হবেন— এমন প্রশ্নের মুখোমুখি হন দেশের প্রধান আইন কর্মকর্তা।

​আজ সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন,

​"আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে এর চূড়ান্ত কনসিকোয়েন্স (পরিণতি) কী হবে, তা বলা এই মুহূর্তে উচিত হবে না। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, একটি আইনি প্রক্রিয়ার কারণে সেখানে জনগণের মতামত পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি, জনগণ আবার তাদের মতামত প্রকাশ করার সুযোগ পাবেন।"

​অ্যাটর্নি জেনারেল আরও উল্লেখ করেন, এই রায়ের ফলে আসলাম চৌধুরী যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেটি আপাতদৃষ্টিতে আর থাকলো না। আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, এর কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার (আনুষঙ্গিক আদেশ) থাকতে পারে। আদালত জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায়েই বাকি সব বিষয় স্পষ্ট করা হবে। তাই পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই।

​এদিকে আদালতের এই আদেশের পর আসলাম চৌধুরীর আইনজীবীরা পুরো বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বার্ষিক পূজা ও ভোগ বিতরণ মগরাহাট পশ্চিমে
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর চট্টগ্রাম-৪ আসনে এখন কী হবে?
পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মানবতা ও আত্মশুদ্ধির মহিমা
নারী উন্নয়ন প্রকল্প’র নামে প্রতারণা! ৫০০ টাকায় গরু, ৩৫০ টাকায় ল্যাপটপের প্রলোভন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308