| |
| সাংবাদিক অমর সাহার নতুন বই "স্যালুট "প্রথম আলো তোমায় দ্বিতীয়বার মোড়ক উন্মোচন হল ঢাকায় |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মনোয়ার ইমাম, কলকাতা : সোমবার বিকেলে ঢাকার বাংলা একাডেমীর কবি আল মাহমুদ কর্নারে আয়োজিত এক প্রকাশনা উৎসবে সমকালীন বাংলাদেশের প্রেক্ষাপট এবং কবি সাহিত্যিক জগতের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও অমর সাহার লেখা গ্রন্থ ‘স্যালুট" প্রথম আলো তোমায় এবংপশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন’ ২০২৬ ও ডা. এস এম এমরান আলীর গ্রন্থ ‘মেডিকেল আটোবায়োগ্রাফি’ ও ‘নীল নীলিমার চোখ’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, বিশ্বব্যাংক এর কনসালটেন্ট মো. আবদুল কুদ্দুস মানিক, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এর অধ্যক্ষ এম এ মান্নান মুনীর, কবি ও কথাসাহিত্যিক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ও প্রকাশক দেওয়ান মাসুদা সুলতানা, সাংবাদিক জহুরুল আলম জাবেদ, বীর মুক্তিযোদ্ধা দীলিপ সিকদার প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অমর প্রকাশনীর স্বত্বাধিকারী অমর হাওলাদার বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও কথাসাহিত্যিক ডা. এস এম এমরান আলী। অনুষ্ঠানে এবার প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা এই প্রকাশনা উৎসবে উপস্থিত হতে পারেননি। তবে তিনি এই প্রকাশনা উৎসবের সাফল্য কামনা করে বইয়ের প্রকাশক অমর প্রকাশনী কে এক শুভেচ্ছা বার্তায় ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন আমার শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার এই গ্রন্থ প্রকাশের দ্বিতীয় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারার জন্য ভীষণভাবে অনুতপ্ত l তবুও আমার আশা ছিল এই প্রকাশনা অনুষ্ঠানটি সার্থক ও সুন্দর হবে। হয়েছে তাইl অনুষ্ঠানে উপস্থিত ঢাকার সুধীজনেরা আমাদের দুইটি বইয়ের প্রশংসা করে বলেছেন অমর সাহা প্রথম আলোর কলকাতা প্রতিনিধি হিসেবে দীর্ঘ ২৮ বছর যাবত কাজ করছেন। এর আগে তিনি ভোরের কাগজে তিন বছর এবং দৈনিক সংবাদ এ দীর্ঘদিন কাজ করেছেন। তার সাংবাদিকতার এই ৫৭ বছরে থেমে রনি l তিনি এখনো নিয়মিত বই লিখে যাচ্ছেনl এই নিয়ে এবার তার ২১তম বই প্রকাশিত হলো l আমরা এই দুই লেখকের দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করছি তাদের লেখার কলম যেন আরো দীর্ঘদিন চলে। তারা যেন আমাদের আরও বই উপহার দিতে পারেন সেই প্রার্থনা রইলো আমাদের।
|
| |
|
|
|