মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
রাজধানীর গুলশান থেকে গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
  Date : 06-08-2026

মােঃ জানে  আলম সাকী,ঢাকা  ​ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে। বুধবার রাতে পরিচালিত এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

​ডিবি সূত্রে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সাবেক এই সংসদ সদস্যকে আদালতে পাঠানো হবে।

​উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আখতারুজ্জামান আত্মগোপনে ছিলেন। তবে গোপনে তিনি নিষিদ্ধ দলটির সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 98
  
  সর্বশেষ
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
"শুধু চেয়েছিল সার, আর আজ ঘরছাড়া’, গ্রেফতার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা
আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াত ইসলামীর এমপি গাজী নজরুল ৪ এবং তার স্ত্রী ১ দিনের রিমান্ডে
পলাতক ও পরাজিত শক্তি এক হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308