মােঃ জানে আলম সাকী, ঢাকা। কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে মাদকসেবী, বিভিন্ন ধর্তব্য অপরাধে জড়িত এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১৬ জন মাদকসেবী, ৩ জন ধর্তব্য অপরাধে জড়িত এবং ১৩ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কক্সবাজারের বাইরের বিভিন্ন জেলার বাসিন্দাও রয়েছেন। গ্রেপ্তার-সংক্রান্ত পুলিশি তথ্য অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয়
(ক) মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৬ জন:
১. মোহাম্মদ বাদশাহ (৩৯), পিতা- মৃত আব্দুল গফুর, কলাতলী ডলফিন মোড়, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. ওমর ফারুক বাদশাহ (৫০), পিতা- মৃত লাল মিয়া, কুতুবদিয়াপাড়া, কক্সবাজার পৌরসভা।
৩. মোহাম্মদ তাসমিন হোসাইন (২৫), পিতা- মৃত রফিকুল ইসলাম সিরাজ, বাইতুশ শরফ রোড, বার্মিজ মার্কেট, ৮ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৪. সালা উদ্দিন (৪০), পিতা- আবদুল কাশেম, নারিয়াবাস, ভাঙ্গুরাবাজার, কুমিল্লা।
৫. আমজাদ হোসেন (২৭), পিতা- মৃত আব্দুল লতিফ, ভাটিয়া, কবিরহাট, নোয়াখালী।
৬. মোহাম্মদ ইউসুফ (২৮), পিতা- জাফর আলম, পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৭. মোহাম্মদ রাবিন (২০), পিতা- নূর আলম, বাদশা ঘোনা, কক্সবাজার পৌরসভা।
৮. মোহাম্মাদ শফিক (২২), পিতা- মোহাম্মদ ফোরকান, দক্ষিণ পাকড়িকাটা (গর্জনিয়া), রামু, কক্সবাজার।
৯. মাহমুদ রিফাত (২০), পিতা- মহিউদ্দিন, নতুন মিয়াজি পাড়া, রামু, কক্সবাজার।
১০. আহাম্মদ কবির (২০), পিতা- মকবুল আহাম্মদ, দক্ষিণ মাঝিলঘাটা, রামু, কক্সবাজার।
১১. ফয়েজ আহাম্মদ (৩২), পিতা- আব্দুর রহমান, পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
১২. মোঃ তারেক (২০), পিতা- মনির আহাম্মদ, পেশকারপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
১৩. আজাদ বিন আয়াত (২০), পিতা- নুরুল আলম, মাতা- মুন্নি আক্তার, পদুয়া সিকান্দারপাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা- পেশকারপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
১৪. মো. খুরশেদ (২৫), পিতা- মো. হারুন, মাইজপাড়া, ৩ নম্বর ওয়ার্ড, গোরকঘাটা ইউপি, মহেশখালী। বর্তমান ঠিকানা- সমিতিপাড়া, ১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
১৫. গোলামুর করিম (৩৯), পিতা- মৃত শেখ আলী, মাতা- মৃত মাসুদা খাতুন, চ্যারাঙ্গর মধ্যম জু-জুরিছরি, ২ নম্বর ওয়ার্ড, পিএমখালী, কক্সবাজার সদর।
১৬. মোহাম্মদ কাশেম (২২), পিতা- নূর সালাম, মাতা- আনোয়ারা বেগম, মেম্বার ঘাটা, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর।
(খ) ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ৩ জন
১. তামিম ইকবাল (২০), পিতা- মৃত মুকি ওরফে মুকিত হোসেন মিন্টু, মাতা- শারমিন আক্তার, লাইট হাউজ পাড়া, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. মোহাম্মদ জালাল মিয়া (৪৬), পিতা- আব্দুল শুক্কুর, মাতা- ছালেহা বেগম, পশ্চিম ফকিরাঘোনা, পশ্চিম পাড়া, বড় মহেশখালী ইউনিয়ন, মহেশখালী, কক্সবাজার।
৩. হেলাল উদ্দিন (২৭), পিতা- দিল মোহাম্মদ ওরফে পেঠান, মাতা- মরিয়ম খাতুন, হালিমা পাড়া, ৭ নম্বর ওয়ার্ড, পাহাড়তলী, কক্সবাজার পৌরসভা।
(গ) পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ১৩ জন
১. মোঃ নাছির, পিতা- মৃত ছলেমান, পরানিয়া পাড়া, ৪ নম্বর ওয়ার্ড, পিএমখালী, কক্সবাজার সদর।
২. রহিম উল্লাহ রকি, পিতা- মৃত জাকের হোসেন, দক্ষিণ পেচারঘোনা, ৩ নম্বর ওয়ার্ড, খুরুশকুল ইউনিয়ন, কক্সবাজার সদর।
৩. জাহাঙ্গীর আলম (৩০), পিতা- মৃত নবী উল্ল্যাহ, পশ্চিম জুমছড়ি, ৪ নম্বর ওয়ার্ড, পিএমখালী, কক্সবাজার সদর।
৪. মিজানুর রহমান (২৮), পিতা- মৃত নবী উল্ল্যাহ, পশ্চিম জুমছড়ি, ৪ নম্বর ওয়ার্ড, পিএমখালী, কক্সবাজার সদর।
৫. নুরুল আবছার (৩৫), পিতা- মৃত নবী উল্ল্যাহ, পশ্চিম জুমছড়ি, ৪ নম্বর ওয়ার্ড, পিএমখালী, কক্সবাজার সদর।
৬. নুরুল আজিম (৩৩), পিতা- মৃত নবী উল্ল্যাহ, পশ্চিম জুমছড়ি, ৪ নম্বর ওয়ার্ড, পিএমখালী, কক্সবাজার সদর।
৭. নুরুল কাদের (২৭), পিতা- জাবের আহমেদ, মধ্যম কুতুবদিয়াপাড়া, ১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৮. জয় বন্ধুন দে, পিতা- জহুর লাল দে, উত্তর হিন্দুপাড়া, খুরুশকুল, কক্সবাজার সদর।
৯. মোঃ বেলাল হোসেন, পিতা- আবদুল মালেক, মধ্যম কুতুবদিয়া, ১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর।
১০. দিদারুল আলম (৩৬), পিতা- নুরুল হক, পশ্চিম মোস্তারকুল, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর।
১১. জাহেদুল ইসলাম নিমাত (২৬), পিতা- কবির আহমদ, পূর্ব কলাতলী, ঝরঝরি কুয়া, ১ নম্বর ওয়ার্ড, ঝিলংজা, কক্সবাজার সদর।
১২. মুহাম্মদ রিপন, পিতা- মুহাম্মদ বাবুল, উত্তর নুনিয়ারছড়া, ২ নম্বর ওয়ার্ড, শিল্প এলাকা, কক্সবাজার সদর।
১৩. রবিউল করিম (৪৫), পিতা- ফজল করিম নাবিন, দক্ষিণ পাড়া, দক্ষিণ চৌফলদণ্ডী, কক্সবাজার সদর।
অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ বিশেষ অভিযানে একদিনেই মোট ৩২ জনকে গ্রেপ্তারের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান তৎপরতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে মাদকসেবী শনাক্তকরণ, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় অপরাধপ্রবণতা কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।
মানবাধিকার খবর