শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  Date : 06-11-2026

মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরাঃ

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা শহর শাখার পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অগ্রপথিক সালমান রাফিদ ও ফাহিম আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের খুলনা অঞ্চল পরিচালক ইমরান জাবির ও খুলনা মহানগর পরিচালক সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলকুঁড়ি আসর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী ১৫০ জন শিশু-কিশোরের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আবুল হাশেম বলেন, শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে পড়ালেখার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিশু-কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে ফুলকুঁড়ি আসরের মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান আলোচক আশরাফুল ইসলাম শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা শিশুদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক মনোভাব গড়ে তোলা এবং মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে উৎসাহমূলক বক্তব্য দেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
     সারাদেশ
সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবী, বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত সহ ৩২ আসামি গ্রেপ্তার
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫
ব্রহ্মপুত্রের তীরে ২০০ বছরের জমজমাট মাছের হাট
তাহসিফের মৃত্যুর ঘটনায় নতুন মোড়: বন্ধু দ্বীপের ভূমিকা নিয়ে বাড়ছে প্রশ্ন, গ্রেপ্তারের পর সামনে আসতে পারে অজানা তথ্য!
তাহসিফের মৃত্যুর আগের রাতে টঙ্গীর মাজার বস্তিতে তিন নারীর সঙ্গে কী ঘটেছিল? আট সিসিটিভি ফুটেজে মিলছে রহস্যজনক তথ্য, মুঠোফোনের খুদেবার্তা ঘিরে নতুন প্রশ্ন
  সর্বশেষ
সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবী, বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত সহ ৩২ আসামি গ্রেপ্তার
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫
ব্রহ্মপুত্রের তীরে ২০০ বছরের জমজমাট মাছের হাট

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308