বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
অসুস্থ মাকে দেখতে এসে গ্রেপ্তার যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা আক্তার
  Date : 29-06-2026

অসুস্থ মাকে দেখতে মাদারীপুরের শিবচর উপজেলার নিজ বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী সানজিদা আক্তার। তবে সেই সফর শেষ হলো পুলিশের হাতে গ্রেপ্তারের মধ্য দিয়ে।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের উমেদপুর ইউনিয়নের কুমেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার (২৮ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যা জানা গেছে:
সানজিদা আক্তার মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বাসিন্দা।
তিনি ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
পরবর্তীতে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 130
  
  সর্বশেষ
আখাউড়া উপজেলা সমিতির ৫৮ সদস্যের নতুন কমিটি, সভাপতি শাহজাদা, সম্পাদক রমজান, সাংগঠনিক জুয়েল
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৫ আসামি গ্রেপ্তার
তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়: বন্ধু দীপের বিরুদ্ধে মিলেছে তথ্যপ্রমাণ, গ্রেপ্তার তরুণী দিশা—চার দিনের রিমান্ডে
দুনীতি মামলায় দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308